হোম
নাগরিক ভাবনা

নাগরিক ভাবনাঃ সব নিরাপদই কি নিরাপদ ?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২২ ১১:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনা, অ্যাডভোকেট আবু মহী উদ্দীনঃ ঠাকুরগাঁওয়ের নিরাপদ ডায়াগোনষ্টিক সেন্টার রোগিদের কাছে মোটেও নিরাপদ নয়। রোগিরা ডাক্তারের কথা মতো তার নির্ধারিত জায়গা থেকে আলট্রাসনোগ্রাম করবেনা তা কি হয় ? কেননা সেই আলট্রাাসনোগ্রাম মেসিন পৃথিবীতে ২য়টা নাই। সেই আলট্রাসনোগ্রাম মেসিনের রিডিং শতভাগ সঠিক। ডাক্তার সাহেবের নির্দেশ অমান্য করে রোগি নিজে নিজে অন্য কোথাও থেকে টেষ্ট করে আনবে তা কি হয়? খোঁজ নিলে হয়তো জানা যাবে সেই রোগি আর এক দালালের কবলে পরেছিল। বেরসিক সাংবাদিকরা আবার ছবি তুলতে গেলে ক্যামেরা ছিনতাই করা হয়েছে। ক্যামেরা কেড়ে নিলেই যে খবর বন্ধ থাকবেনা দুবৃত্তদের তা জানা নাই। স্মৃতি হক আদৌ ডাক্তার কিনা , তার সনদ দারুল এহসানের কিনা এ প্রশ্ন দেখা দিয়েছে।

ফেসবুকের কল্যাণে এই ঘটনার প্রেক্ষিতে অনেকে অনেক মতামত দিয়েছেন , সব গুলোই গুরুত্বপুর্ন। তদন্ত, ব্যবস্থা নেওয়া, প্রশাসন, পুলিশ সবার দিকেই আঙ্গুল তোলা হয়েছে। সমস্যাটা হলো ব্যবস্থা নেওয়ার সুযোগ কোথায় ? পুুলিশ ব্যবস্থা নিবে থানায় দরখাস্ত করলে। প্রশাসন ব্যবস্থা নিবে অভিযোগ করলে। ডায়াগোনষ্টিক সেন্টারের মালিক কর্মচারী এক জোট হবে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য। শেষ পর্যন্ত ধামাচাপাটাই কার্যকরী হবে। যে ছেলেটা রোগিদের সিরিয়াল দেয় তার বেতন খুবই কম। সে কারনে কেউ কেউ সিরিয়াল এদিক সেদিক করে দু, ৫ টাকা আয় করে। ওটা করে পেটের দায়ে। আর দুপয়সা কামায়ের জন্য রোগি ভাগিয়ে আনার দালালীও করে। তার এসব বিষয় ডাক্তার সােেহবরা একদম জানেননা একথা আমরা ততটা বিশ্বাস করিনা। আর ডায়াগোনষ্টিক সেন্টারের মালিকরাতো ওদের নিয়োগ করে।

এরা প্রায়ই বিনা বেতনে চাকুরী করে। ডাক্তার সাহেবদের স্বার্থ সংশ্লিষ্ট সংগঠন আছে , তারা বাহারী নামে প্রকাশিত। এদের নেতা হতে পারলে স্বাস্থ্য মন্ত্রনালয়ের সকল কার্যকারিতার অংশ হওয়া যায়। সকল সুযোগ সুবিধা, ক্ষমতা কি থাকেনা? ডাক্তার, ডায়াগোনষ্টিক সেন্টারের মালিকদের জন্য অহেতুক পরীক্ষার ফি তো রোগীরাই সরবরাহ করে। এ বিষয়টা কে না জানে ? ডায়াগোনষ্টিক মালিকরা অনেক টাকা লগ্নি করেন যন্ত্রপাতি কেনার জন্য। তারাতো আর দানছত্র খুলে বসবেন না। ফেসবুকে না  চৌধুরী জন প্রতিনিধিদের দায় দায়িত্ব নির্ধারণ করার চেষ্টা করেছেন। তারা খোঁজ কেন রাখবেন , তারা তো এসব জায়গায় চিকিৎসা করেননা । খোজ নিলে ঝকঝকে পরিস্কার হবে সেমী জনপ্রতিনিধিরা এসব ডায়াগোনষ্টিক সেন্টারের মালিক বা অংশীদার। তারা হাত পাকানোতে ব্যস্তো। স্বীকৃত জনপ্রতিনিধি হলে কিভাবে কি করবেন তার একটা মহড়া দরকার।

তারা এখানে অনুশীলন করেন। ডায়াগোনষ্টিক সেন্টার গুলোর মান যাচাই করার দায়িত্বে নিয়োজিতরা খুবই মহানুভব। কাউকেই না করেননা। তাদের সন্তুষ্টির মাপকাঠি উপহার সামগ্রীর ঘনত্ব। হাসপাতালে ডায়াগোনষ্টিক সেন্টারের লোকেরা দায়িত্ব পালন করে রোগির চিকিৎসার জন্য তাদের নিয়োগকর্তার ক্লিনিকে নিয়ে আসা। ওরা তার জন্য কমিশন পায়। তারা নীচের লেবেলের এজন্য তাদের দালাল বলা হয়। ওদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ চেনেনা একথা কি বিশ্বাস করা যায়? কোন অসহ্য ঘটনা ঘটলে আমরা প্রতিবাদ করি , মানববন্ধন করি, মানববন্ধন তো একজায়গায় দাঁড়িয়ে করা হয়। এর শব্দ চিকিৎসালয়ে পৌঁছায়না ,কোন ডাক্তারের কাছে পৌছায় না,স্বাস্থ্য মন্ত্রনালয়ে পৌছায় না। ওখানে স্বাস্থ্যমন্ত্রী শাহেদদের সামাল দিতেই ব্যাস্ত, তিনি ঠাকুরগাঁওয়ের মতো অজ মফ:স্বল জেলার নিরাপদ ডায়াগোনষ্টিক সেন্টার রোগিদের জন্য কতটা নিরাপদ, এ বিষয়ে খোঁজ নেওয়া তার পক্ষে সম্ভব হয়না। এসব দেখার কাউকেতো দেখা যায়না। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নিকট আমাদের অবিচল আস্থা রয়েছে। তারা দয়া করে মাঝে মাঝে মাসিক মিটিংয়ে আলোচনা করে আমাদেরকে ধন্য করেন।

এবিষয়ে দেখার দ্বায়িত্ব যাদের দেন, কর্মব্যস্তোতার কারণে তারা দেখতে পারেননা। এর জন্য কোন অনুশোচনা বা প্রশ্ন কেউ তোলেনা। আমাদের শেষ ভাবনা দাঁড়ায় , আমাদের দেখার কেউ নেই। দেখার মানুষটা মাননীয় প্রধানমন্ত্রী । দেশের সব বিষয়েই তার নির্দেশনা ছাড়া কিছু হয়না। পেঁয়াজের দাম বাড়লে পেঁয়াজ খাবেননা , বেগুনের বদলে কুমড়া খাবেন , তামান্না কলেজে ভর্তি হবে কিনা ,একটা প্রাইমারী স্কুলের ছাত্র ড্রেস ছাড়া স্কুলে যেতে পারেনা , জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে লেট করে যাওয়ার জন্য ছাত্র ভর্তি হতে না পারলে তার সিদ্ধান্ত দিতে প্রধানমন্ত্রী লাগে। বাঁকীরা উজিরে খামাখা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 14 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 14 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক