admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২২ ১১:৫০ অপরাহ্ণ
মোছাঃ লামিয়া আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও’য়ে সদর উপজেলার ৮নং রহিমানপুর পাইকপাড়া গ্রামে আজ সন্ধ্যা ৬ টা ৩০মিনিটে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে।
এলাকাবাসি ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থানে এসে আগুন নেভায়। গ্রামবাসীরা জানায় রান্না ঘর থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত। চারটি ঘড়-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
বসত বাড়ি ছাড়া ব্যবহৃত সবকিছুই পুড়ে ছাই হয়েগেছে। উক্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাথা গুজার ঠাই নেই। খোলা আকাশের নিচে বসবাস করছে। তাঁদের পড়নের কাপড় ছাড়া আর কিছুই নেই।
তাঁরা সরকারী সহায়তার দৃষ্টি আর্কশন করছেন। তাঁদের এই দুর্যোগে সকল বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।