হোম
অর্থনীতি

নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে বাজারে: বাড়তি লাভের জন্য আগাম পেঁয়াজ তুলছেন কৃষকেরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০১৯ ৭:৫৪ পূর্বাহ্ণ

new-onion-mknewsbd

ফাইল ছবি

ট্রাকে করে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি পাবনার সুজানগর পৌর বাজারে সপ্তাহের প্রথম হাটবার ছিল রোববার। সকালে বাজারে অল্প পরিমাণে মানে কয়েক’শো মণ নতুন পেঁয়াজ উঠেছে। এই নতুন পেঁয়াজের কেজিপ্রতি দাম – পুরোনো দেশি পেঁয়াজের চেয়ে একটু কম, তবে কৃষকরা বলছেন, তারা বাড়তি দামের আশায় পরিপক্ক হবার আগেই এটা তুলে ফেলেছেন – সেজন্য এগুলো আকারে ছোট এবং দ্রুত পচে যাবার ঝুঁকি আছে। পেঁয়াজ নিয়ে বাজারের আসা একজন কৃষক জানিয়েছেন, প্রতি মণ পেঁয়াজ পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুই শত টাকায় বিক্রি হচ্ছে। এই হাটে সর্বশেষ বাজার বসেছিল বুধবার। সেদিন মন প্রতি পেঁয়াজ সাড়ে নয় হাজার থেকে দশ হাজার টাকায় বিক্রি হয়েছিল। কেন আগেভাগেই পেঁয়াজ তুলে ফেলছেন কৃষকেরা? সুজানগরের মানিকহাটের কৃষক মোহাম্মদ ওমর আলী প্রামাণিক জানিয়েছেন, এখন বাজারে অতিরিক্ত চাহিদা এবং দাম দেখে তার মত পাবনার বেশির ভাগ কৃষকই নির্ধারিত সময়ের সপ্তাহ দুয়েক আগেই আগাম জাতের পেঁয়াজ তুলে বাজারে নিয়ে এসেছেন। চৈত্র মাসে বৃষ্টি হবার কারণে সেই সময় আমাদের খুব ক্ষতি হইছিল এ বছর। তখন অনেক পেঁয়াজ পচে গেছিল। সেই সময় আমরা ৫০০ টাকা, ৭০০ টাকা মণ বিক্রি করছি। এখন দাম বাড়তির দিকে দেখে আমরা আগাম জাতের পেঁয়াজটা তুলে ফেলছি। এটা এখনো পুরোপুরি পরিপক্ব হয়নি, যে কারণে আকারে বেশ ছোট। আরো অন্তত সপ্তাহ দুয়েক মাঠে থাকলে ঠিক হইত এটা। পাবনার কয়েকটি উপজেলা ও গ্রামে সবচেয়ে বেশি পেঁয়াজের ফলন হয়। এছাড়া বগুড়া, নীলফামারীসহ উত্তরাঞ্চলীয় কয়েকটি জেলা এবং মেহেরপুরসহ বেশ কয়েকটি জেলাতেই আগাম জাতের এই নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে।

ট্রাকে করে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি

ট্রাকে করে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি

পাবনার সুজানগর পৌর বাজারে সপ্তাহের প্রথম হাটবার ছিল রোববার। সকালে বাজারে অল্প পরিমাণে মানে কয়েক’শো মণ নতুন পেঁয়াজ উঠেছে। এই নতুন পেঁয়াজের কেজিপ্রতি দাম – পুরোনো দেশি পেঁয়াজের চেয়ে একটু কম, তবে কৃষকরা বলছেন, তারা বাড়তি দামের আশায় পরিপক্ক হবার আগেই এটা তুলে ফেলেছেন – সেজন্য এগুলো আকারে ছোট এবং দ্রুত পচে যাবার ঝুঁকি আছে। পেঁয়াজ নিয়ে বাজারের আসা একজন কৃষক জানিয়েছেন, প্রতি মণ পেঁয়াজ পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুই শত টাকায় বিক্রি হচ্ছে। এই হাটে সর্বশেষ বাজার বসেছিল বুধবার। সেদিন মন প্রতি পেঁয়াজ সাড়ে নয় হাজার থেকে দশ হাজার টাকায় বিক্রি হয়েছিল।

কেন আগেভাগেই পেঁয়াজ তুলে ফেলছেন কৃষকেরা?
সুজানগরের মানিকহাটের কৃষক মোহাম্মদ ওমর আলী প্রামাণিক জানিয়েছেন, এখন বাজারে অতিরিক্ত চাহিদা এবং দাম দেখে তার মত পাবনার বেশির ভাগ কৃষকই নির্ধারিত সময়ের সপ্তাহ দুয়েক আগেই আগাম জাতের পেঁয়াজ তুলে বাজারে নিয়ে এসেছেন। চৈত্র মাসে বৃষ্টি হবার কারণে সেই সময় আমাদের খুব ক্ষতি হইছিল এ বছর। তখন অনেক পেঁয়াজ পচে গেছিল। সেই সময় আমরা ৫০০ টাকা, ৭০০ টাকা মণ বিক্রি করছি।এখন দাম বাড়তির দিকে দেখে আমরা আগাম জাতের পেঁয়াজটা তুলে ফেলছি। এটা এখনো পুরোপুরি পরিপক্ব হয়নি, যে কারণে আকারে বেশ ছোট। আরো অন্তত সপ্তাহ দুয়েক মাঠে থাকলে ঠিক হইত এটা।পাবনার কয়েকটি উপজেলা ও গ্রামে সবচেয়ে বেশি পেঁয়াজের ফলন হয়। এছাড়া বগুড়া, নীলফামারীসহ উত্তরাঞ্চলীয় কয়েকটি জেলা এবং মেহেরপুরসহ বেশ কয়েকটি জেলাতেই আগাম জাতের এই নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে।

নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে বাজারে
আর দেশব্যাপী কেবল পেঁয়াজই নয়, পেঁয়াজের কলি এবং পাতারও চাহিদা বেশি বলে জানাচ্ছেন কৃষকেরা। কৃষকেরা বলছেন, এ বছর পরপর দুইটি ফলনের সময়ই বৃষ্টিপাত হওয়ায় ক্ষেতে পানি জমে গোড়া পচে নষ্ট হয় বহু পেঁয়াজ। মিঃপ্রামাণিক বলছেন, সেকারণে এখন যখন বাজারে চাহিদা বেশি, তখন সুজানগরের কৃষকদের বড় অংশটি আগাম জাতের পেঁয়াজ তুলে ফেলেছেন। মান নিয়ে সন্তুষ্ট নন অনেকে তবে, আগে তুলে ফেলার কারণে নতুন পেঁয়াজের মান নিয়ে অনেক কৃষকই পুরোপুরি সন্তুষ্ট নন। পাবনার সাঁথিয়ার কৃষক নুরনাহার বেগমও এবার পেঁয়াজ পরিপক্ক হবার অন্তত দশদিন আগে তুলে ফেলেছেন। তিনি বলছিলেন আগামী দশ-বারোদিনের মধ্যে আগাম জাতের পেঁয়াজ পুরোপুরিভাবে বাজারে আসতে শুরু করবে, তখন দাম অনেক কমে যাবে। যে কারণে তারা এখন পেঁয়াজ তুলে ফেলেছেন। ভাদ্র মাসে যে পেঁয়াজটা লাগানো হইছিল, বৃষ্টির কারণে সেটা নষ্ট হয়ে যাওয়ায়, কার্তিক মাসে নতুন করে সময়ে আমরা ‘মূলকাটা’ পদ্ধতিতে পেঁয়াজ চাষ করেছি। কিন্তু সেটাও গত মাসের বৃষ্টিতে ক্ষতি হয়ে যায়। এখন যদি দুইটা টাকা বাড়তি পাওয়া যায়, তাহলে পেঁয়াজ তুলে না ফেলে উপায় কি?
পেঁয়াজের রয়েছে নানা ধরণের ঔষধি গুণ
এই পেঁয়াজটার মান হয়ত পরিপক্ক পেঁয়াজের তুলনার একটু কম হবে। সাইজে বেশ ছোট এবং এটা দ্রুত পচে যাইতে পারে। এইজন্য ঠিকমত সংরক্ষণ করতে হবে, আর দ্রুত বিক্রির ব্যবস্থা করতে হবে এই পেঁয়াজ। দাম কমে যাওয়ায় কৃষক ও ব্যাপারীর ক্ষতি এদিকে, যারা কৃষিপণ্যের ব্যপারী মানে কৃষকদের কাছ থেকে পেঁয়াজ কিনে মজুদ করেন এবং ট্রাকে করে ঢাকাসহ বড় শহরগুলোতে পাঠান, তারা বলছেন নতুন পেঁয়াজের সরবরাহ এখনো কম। সুজানগর পৌর বাজারের একজন ব্যপারী মোজাম্মেল হক জানিয়েছেন, সবার ফলন একই সময়ে ওঠেনি, যে কারণে বাজারে সরবরাহ কম।

আবার সরকার পেঁয়াজ আমদানি করছে শুনে অনেক কৃষক পেঁয়াজ তোলেনি। একই সঙ্গে নতুন পেঁয়াজ ওঠার সঙ্গে সঙ্গে দাম কমে গেছে, যেটা কৃষকের এবং আমাদের লোকসান করে দেবে। তিনি ব্যাখ্যা করছিলেন, তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম মণপ্রতি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা কমে গেছে। এখন ধরেন আমি বুধবার সাড়ে নয় হাজার টাকা করে ৫০ মণ কিনছি, এখন আজকে সেই পেঁয়াজের দাম হইছে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা। নতুন পেঁয়াজ ওঠার সাথে সাথে দাম কমতে থাকবে, আবার সরকারের ভ্রাম্যমান আদালতের ভয়েও দাম কমবে। তো আমি তো তিন দিনের মধ্যে দুই লক্ষ টাকা ধরা খাইলাম!সুজানগর পৌর বাজারে প্রায় সাড়ে তিনশত ব্যপারী রয়েছেন। মিঃহক জানিয়েছেন,সুজানগর বাজারে নতুনের তুলনায় পুরোনো দেশি পেঁয়াজের দাম এখনো বেশি। নতুন পেঁয়াজ পাইকারি প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, কিন্তু পুরোনো দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৭৫ থেকে ২১০ টাকায়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 19 hours আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 21 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 22 hours আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 22 hours আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 23 hours আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 24 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 1 day আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 2 days আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 2 days আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক