admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২২ ১১:১৪ পূর্বাহ্ণ
নাগরিক ভাবনাঃ Muhamd Chowdhure Muhamad Chowdhuryঃ মুন্সিগঞ্জ থানাধীন দক্ষিণ রামগোপালপুর মিরকাদিম পৌরসভার জলিল মাদবর এর ছোট ভাই জুয়েল মাদবরের সন্ত্রাসী হামলার শিকার আমার বাবা।বৃহস্পতিবার ২০/০১/২০২২ তারিখ রাত অনুমান ৭.০০ ঘটিকার সময় মুন্সিগঞ্জ থানাধীন দক্ষিণ রামগোপালপুর ডিপটি বাড়ী, মিরাপাড়া গোরস্থান সংলগ্ন আমাদের বাড়ীর খাবারের হোটেল এবং ঘরে সন্ত্রাসীরা ভাঙচুর চালায় ও লুটপাট করে।
আমাদের দোকানদার আমার বাবাকে ফোনে খবরদেয়, ফোন পেয়ে আমার বাবা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সবাইকে বাধা দেয়। ওই স্থানে কমিশনার জলিল মাদবরের ছোট ভাই জুয়েল মাদবর তার সন্ত্রাসী দল নিয়ে আমার বাবার উপর হামলা চালায়। ওই স্থানে আমার বাবার উপর চাপাটি দিয়ে মাথা আঘাত করে, এবং হাতুড়ি লোহাররড কাঠের ডাসা দিয়ে এলোপাতারি মারধর করে। আমার বাবা গুরুতর আহত হয়। আমার বাবার ডাক চিৎকার শুনে এলাকার মানুষ ঘটনাস্থলে এসে আমার বাবাকে উদ্ধার করে, তার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ চলে আসে এবং আমার বাবাকে উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে আমার বাবাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আমার বাবার মাথার কাটা স্থানে সেলাই ব্যান্ডেজ করে চিকিৎসা প্রদান করে, এবং উক্ত হাসপাতালে ভর্তি করে। আমার বাবার শরীর অতিরিক্ত খারাপ হওয়ায় চারদিন পর কর্তব্যরত ডাক্তার আমার বাবাকে ঢাকা মেডিকেল রেফার করে। এখন আমার বাবার ঢাকা মেডিকেল হাসপাতলে ভর্তি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||