admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ৮ জানুয়ারি শনিবারের পুলিশ অফিস সম্মেলণ কক্ষে ডিসেম্বর- ২০২১ মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন-ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। উক্ত সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মান দন্ডের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য বিশেষ পুরস্কার প্রদান করেছে।
শ্রেষ্ঠ ট্রাফিক আইনে প্রসিকিউশন জরিমানা আদায়কারী অফিসার টিএসআই-মোঃ আলমগীর হোসেন, ঠাকুরগাঁও সদর ট্রাফিক অফিস-শ্রেষ্ঠ বিট অফিসার এসআই(নিঃ) হিরণময় চন্দ্র রায়, ঠাকুরগাঁও সদর থানা- শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ এসআই(নিঃ) মুকুল চন্দ্র সেন, ঠাকুরগাঁও সদর থানা শ্রেষ্ঠ সার্কেল অফিসার মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ঠাকুরগাঁও গনকে সম্মাননা স্মারক প্রদান করেন-ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) সহকারি পুলিশ সুপার, পীরগঞ্জ সার্কেল; সহকারি পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারি পুলিশ সুপার(ডিআইও-১); পিবিআই, সিআইডি সহ ঠাকুরগাঁও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।