হোম
ধর্ম ও ইসলাম

ভারতে জুমার নামাজ পড়ার জায়গা হচ্ছে না মুসলমানদের!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

ভারতে জুমার পড়ার জায়গা হচ্ছে না মুসলমানরা! ধর্মনিরপেক্ষ বিশাল আয়তনের ভারতে নামাজ পড়ার জায়গা পাচ্ছেন না মুসলমানরা। সরকারিভাবে নির্ধারণ করে দেওয়া কয়েকটি স্থানে জুমা আদায় করা হলেও হিন্দু বিক্ষোভকারীদের রোষানলে পড়তে হয়েছে। তাদের দাবি, এভাবে প্রার্থনা করায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। যাতায়াতে সমস্যা হয়। শিশুদের ক্রিকেট খেলতেও সমস্যা হয়। ভারতের রাজধানী নয়াদিল্লির নিকটবর্তী আধুনিক শহর গুরগাঁও। সেখানেই বেশ কিছুদিন ধরে চলছে এমন উৎপাত। শহরটি নতুন করে সাজানোর সময় মুসলমানদের নামাজের জন্য জায়গা রাখাই হয়নি বলা চলে। সপ্তাহের অন্য দিনগুলোতে কোনোভাবে এই সমস্যার সমাধান করা হলেও জুমার নামাজ আদায় করা নিয়ে বাধে বিপত্তি। পরে মুসলমানদের আবেদনের প্রেক্ষিতে কয়েকটি জায়গায় জুমা পড়ার সুযোগ দেয়া হয়।

কিন্তু সেই জায়গাগুলোও উগ্র হিন্দুদের টার্গেট হয়ে পড়েছে। নামাজের সময় নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে তারা। স্থানীয় প্রশাসনও তাদের সমর্থন করছে। চলতি মাসের শুরুর দিকে হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, গুরগাঁওয়ে বাইরে (খোলা জায়গায়) প্রার্থনা আর সহ্য করা হবে না। এ অবস্থায় জুমার নামাজ আদায় করার জন্য একটু জায়গার সংকুলান করা কঠিন হয়ে দাঁড়িয়েছে সেখানকার মুসলমানদের জন্য। জানা গেছে, পাঁচ লাখ মুসলিম অধ্যুষিত শহরটিতে মসজিদ রয়েছে মাত্র ১৫টি। এমনকি মুসলিম জনবহুল এলাকাগুলোতে মসজিদের সংখ্যা তুলনামূলক অনেক কম।

এ অবস্থায় আরো মসজিদ নির্মাণের অনুমতি চাওয়া হলেও তাতে সরকারের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে জুমার নামাজ আদায় করতে হচ্ছে খোলা জায়গায়। কিন্তু উগ্র হিন্দুরা ওইসব স্থানে গোবর ছিটিয়ে যেমন ইবাদতে বিঘ্ন ঘটিয়েছে, তেমনি মুসল্লিদের সন্ত্রাসী ও পাকিস্তানি বলে অভিহিত করে ক্ষেপানোর চেষ্টা করছে। গত সপ্তাহে উগ্রবাদী হিন্দু নেতা যুক্ত সংঘর্ষ সমিতির চেয়ারম্যান মহাবীর ভরদ্বাজ চলমান সমস্যা সমাধানের অদ্ভূত এক সমাধান প্রস্তাব করেছেন। তিনি বলেন, মুসলমানদের ধর্মান্তরিত করা উচিত। তাদের প্রার্থনা করার জন্য মন্দির থাকবে এবং এই (নামাজ পড়ার) সমস্যাটি শেষ হয়ে যাবে।

এ অবস্থায় গুরগাঁওয়ের একজন শীর্ষস্থানীয় মুসলিম নেতা সাবির কাসমি এএফপিকে বলেছেন, সরকার যদি শিগগির এই সমস্যার সমাধান না করে, তাহলে সংকট আরো জটিল ও গুরুতর হয়ে উঠতে পারে। ভারতের রাজনৈতিক ভাষ্যকার আরতি আর. জেরাথ এ প্রসঙ্গে বলেন, ভারতকে বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ দেশ থেকে হিন্দু দেশে রূপান্তর করার এজেন্ডা চলছে। মুসলিম পরিচয়ের যে কোনো কিছু সে প্রকল্পের অংশ হতে চলেছে। এটি সরকারি পৃষ্ঠপোষকতামূলক কোনো প্রকল্প নয়, তবে অবশ্যই এই সরকারের সমর্থকদের একটি প্রকল্প, যারা সরকারের কাছ থেকে নিরঙ্কুশ সমর্থন পান।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 10 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 11 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 11 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক