admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২১ ১০:১৮ পূর্বাহ্ণ
মোছাঃ মুন্নি খাতুন, রিপোর্টার এম কে নিউজঃ ঠাকুরগাঁও ১৮ ডিসেম্বর। নাগরিক স্বার্থ ও অধিকার সংরক্ষন কল্পে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পেশার নাগরিক সমন্বয়ে অধিকার সুরক্ষা পরিষদ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত কাল ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে এক সংবাদ সন্মেলনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণের সাথে মত বিনিময় সভায় এই তথ্য জানানো হয়।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেলা বারের সিনিয়র আইনজীবি, বিশিষ্ট রাজনীতিক অ্যাডভোকেট ইন্দ্র নাথ রায়। সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু মহী উদ্দীন। মত বিনিময় সভায় মিডিয়া কর্মী সর্বজনাব মুক্ত কলম পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, এসএ টিভির জাকির মোস্তাফিজ মিলু, বাংলাভিশনের খোদা বক্স ডাবলু , জনকন্ঠ ও একুশে টিভির জসিমউদ্দীন , ৭১ টিভির আবু তোরাব মানিক, শিক্ষক নেতা রেজাউল করিম লিটন, এম কে স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস রয়েল, মুক্ত কলম রিপোর্টার মুন্নি খাতুন প্রমুখ। উক্ত সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন বক্ত্যা তাঁদের মুল্যবান পরামর্শ দেন। অত্র জেলার নাগরিক অধিকার সুরক্ষায় এই সংগঠনটি নারি পুরুষ সাধারণ মানুষদের একত্রিত করে অধিকার সুরক্ষা পরিষদ কাজ শুরু করতে যাচ্ছে।
সংগঠনটির সভাপতি জেলা বারের সিনিয়র আইনজীবি, বিশিষ্ট রাজনীতিক অ্যাডভোকেট ইন্দ্র নাথ রায় জানান তাঁরা আগামী ২৬ ডিসেম্বর ২০২১ ইং ঠাকুরগাঁও সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেন সুষ্ঠ ও অবাদ নিরপেক্ষ হয় সে বিষয় ২২ ডিসেম্বর ২০২১ ইং তারিখ সকাল ১১ টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় সকলের অংশগ্রহনে এক মানব বন্ধন করবেন।