admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২১ ১২:০৫ অপরাহ্ণ
বাংলাদেশে শিগগিরই দেশে শুরু হচ্ছে টিকার বুস্টার ডোজ। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অনেক দেশেই টিকার বুস্টার ডোজ তথা তৃতীয় ডোজ দেওয়া হচ্ছে। বাংলাদেশেও শিগগিরই টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলছেন, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এটি শুরু হতে পারে। বাংলাদেশে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের অপেক্ষায় আছি।

বুস্টার ডোজ।
অ্যাপটা আপডেট করার কাজ চলছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এটা শুরু করা যাবে বলে আশা করছি। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে আজ শনিবার, ১১ ডিসেম্বর, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বয়স্কদের বুস্টার ডোজ দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। আমরাও সিদ্ধান্ত নিয়েছি বয়স্কদের বুস্টার ডোজ দেব। যাদের বয়স ৬০ বছরের বেশি এবং যারা ফ্রন্টলাইনার তাদেরকে আমরা বুস্টার ডোজ দেব।
বুস্টার ডোজ প্রয়োগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, এ বিষয়ে আমাদের কাজ চলছে। নিবন্ধনের জন্য যে অ্যাপ ছিল, সেটাকে আমরা ঠিক করে নিচ্ছি। তালিকা তৈরি করা হচ্ছে। আমরা আশা করছি, অল্প দিনের মধ্যে এটি করতে পারব।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||