admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২১ ৮:৪৩ পূর্বাহ্ণ
সৌদিতে কভিড-১৯ এর বুস্টার ডোজ বাধ্যতামূলক, না নিলে যত বাধা। প্রাণঘাতী করোনাভাইরাসের সবশেষ ভয়ংকর ভ্যারিয়েন্ট বা ধরন ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী আবারো তোড়জোর শুরু হয়ে গেছে। এ অবস্থায় ওমিক্রন থেকে সুরক্ষা পেতে টিকার বুস্টার ডোজ নেওয়া বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটিতে আফ্রিকা ফেরত এক ব্যক্তির শরীরে ওমিক্রন শনাক্ত হওয়ার পর এমন ঘোষণা দেওয়া হলো। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তার মাধ্যমে তথ্য জানিয়েছে।
এতে হয়, যাদের বয়স ১৮ বছরের বেশি, তাদের অবশ্যই টিকার বুস্টার ডোজ নিতে হবে। কোভিড-১৯ প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর ৮ মাস অতিক্রান্ত হলে তাদের জন্য বুস্টার ডোজ তথা টিকার তৃতীয় ডোজ গ্রহণ করা বাধ্যতামূলক। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বার্তায় বলা হয়েছে, আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ওই দিন থেকে বুস্টার ডোজ গ্রহণ না করলে তাওয়াক্কালনা অ্যাপে আর ইমিউন শো করবে না। বুস্টার ডোজ নেওয়ার পরই অ্যাপে ইমিউন শো করবে।
সৌদি সরকারের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে, তাওক্কালনা অ্যাপে ইমিউন শো না করলে বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে হবে। একই সঙ্গে অনেক জায়গায় প্রবেশাধিকার সীমিত হয়ে যাবে।
যেমনঃ ১) যেকোনো ধরনের আর্থিক, ব্যবসায়িক, স্পোর্টস, সাংস্কৃতিক ও বিনোদনমূলক প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে সুযোগ সীমিত হয়ে যাবে। যেকোনো প্রকার সাংস্কৃতিক, বিনোদনমূলক, সামাজিক, শিক্ষামূলক ও অন্যান্য ধরনের অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি থাকবে।
২) এ ছাড়া যেকোনো প্রকার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। একই সঙ্গে কাজের উদ্দেশ্যে কিংবা সেবা গ্রহণের লক্ষ্যে বা যে উদ্দেশ্যেই সৌদি আরবে গমন করা হোক না কেন, সুযোগ সীমিত হয়ে যাবে।
৩) একই সঙ্গে বুস্টার ডোজ না নিলে বিমানে আরোহণ ও গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হবে।
খবরে বলা হয়েছে, সৌদি আরবে বর্তমানে দুই ডোজ টিকা সম্পন্ন করার ক্ষেত্রে তাওয়াক্কালনা অ্যাপে ইমিউন শো করার জন্য শর্ত ছিল। দেশটির সরকারের সবশেষ নির্দেশনার কারণে নতুন বছরের ১ ফেব্রুয়ারি থেকে টিকার তিন ডোজ সম্পন্ন করার শর্ত যুক্ত হবে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||