হোম
চট্টগ্রাম

চট্টগ্রামে বিমানের ফ্লাইটে ত্রুটি, নিরাপদে ৪২ যাত্রী!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২১ ১:৪১ অপরাহ্ণ

ফাইল ছবি

চট্টগ্রামে বিমানের ফ্লাইটে ত্রুটি, নিরাপদে ৪২ যাত্রী! একদিন আগে কক্সবাজার বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকার ধাক্কায় দুটি গরুর মৃত্যু হয়েছে। এ সময় উড়োজাহাজটির পেছনের চাকাও ক্ষতিগ্রস্ত হয়। পরে অবশ্য ঢাকার আকাশে প্রায় ২০ মিনিটি অপেক্ষার পর সেটি নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়। এর ২৪ ঘণ্টা অতিবাহিত হতে না হতেই এবার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আরেকটি ঘটনা ঘটল। বু

ধবার, ১ ডিসেম্বর, রাষ্ট্রীয় সংস্থাটির একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। পরে চট্টগ্রামের আকাশে কয়েকবার চক্কর দিয়ে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ায় প্রথমে বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি। সূত্র জানায়, ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৬১৭ ফ্লাইটটি ৪২ যাত্রী নিয়ে বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেয়।

কিন্তু চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে অবতরণ করতে না পেরে বন্দরনগরীর আকাশে কয়েকবার চক্কর দিতে থাকে উড়োজাহাজটি। অপরদিকে, শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করানোর লক্ষ্যে এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে।

শেষ পর্যন্ত রাত ৯টা ৪০ মিনিটের দিকে নিরাপদে উড়োজাহাজটিকে অবতরণ করাতে সক্ষম হন সংশ্লিষ্টরা। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক সাকিয়া সুলতানা। তিনি বলেন, নিরাপদে অবতরণ করেছে উড়োজাহাজটি। এতে ৪২ জন যাত্রী ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নির্যাতন চালিয়ে
অপরাধ 2 hours আগে

পঞ্চগড়ের সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
আইন-বিচার 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
রংপুর 3 hours আগে

কেন্দ্রীয় লোকো মোটিভ কারখানা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত-ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তথ্য ও প্রযুক্তি 5 hours আগে

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জনগণের প্রত্যাশা।
রংপুর 5 hours আগে

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার-৩ : বিপুল পরিমান মাদক উদ্ধার।
অপরাধ 6 hours আগে

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 20 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 1 day আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 1 day আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক