হোম
নাগরিক ভাবনা

বাসভাড়া নৈরাজ্য,সবাই ভাবুন !

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২১ ১২:৩১ অপরাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনাঃ অ্যাডভোকেট আবু মহী উদ্দীনঃ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হাফ বাসভাড়ার দাবীতে আন্দোলন করছে। শিক্ষার্থীরা যারা গণপরিবহনে যাতায়ত করে তারা বিত্তশালীর সন্তান নয়। ভাড়া বাড়ানো হয়েছে , বেশী ভাড়া নেওয়া হচ্ছে, কিলো মিটার জালিয়াতি করে বেশী ভাড়া নেওয়া হচ্ছে। মালিকদের যৌক্তিক , অযৌক্তিক সব দাবীদাওয়া সরকার মেনে নিয়েছে।

রাজধানীর গণপরিবহন: মিরপুরে লোকাল, মোহাম্মদপুরে...

আমাদের শিক্ষার্থীদের বিষয়টা বিবেচনা করা যাচ্ছেনা কেন? এটা অসম্ভব কোন বিষয় কি? পত্রিকার খবরে জানা যায় বাসের কর্মচারীরা কি পরিমান দুর্ব্যবহার করছে আমাদের শিক্ষার্থীদের সাথে। ছাত্রীদের ধর্ষনের হুমকি দিয়েছে? ভাবতে অবাক লাগে এই দেশে পরিবহন মালিকদের পক্ষে তাদের কর্মচারীরা কতটা বেপরোয়া। গ্যাস , ডিজেল বিতর্ক চলছে। ডিজেলের দাম বাড়ানোর জন্য সব গাড়ী ডিজেল চালিত হয়েছে। আগামী কাল গ্যাসের দাম বাড়ালেই সব গাড়ী আবার গ্যাস চালিত হবে। এটি নিয়ন্ত্রণ করার শক্তি কারো আছে বলে মনে করার কোন ঘটনা ঘটেনি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তেলে ভর্তুকী দিতে হয়। এই বিতর্কের সমাধান করা কঠিন নয়। গ্যাসের দাম বাড়ান , সমতা আসবে। লাভের বাড়তী অর্থ সরকার ভর্তুকী মেটানোর জন্য ব্যবহার করতে পারে। শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ। তাদের প্রতি নজর দেওয়া আমাদের কর্তব্য এবং জরুরী। বিষয়টি অবহেলা না করে বা শিক্ষার্থীরা কতবড় আন্দোলন গড়ে তুলতে পারে সেই অপেক্ষায় না থেকে জরুরী জনগুরুত্ব সম্পন্ন বিষয়টি বিবেচনা করে ১টি স্থায়ী ব্যবস্থা প্রবর্তন করা কি খুব কঠিন কাজ? সারা দুনিয়ায় শিক্ষার্থীদের প্রতি সবাই সংবেদনশীল কোন কোন দেশের বাসে শিক্ষার্থীদের ভাড়া দিতে হয়না। আর বাংলাদেশে পরিবহণ ব্যবসায়িগণ শিক্ষার্থীদের প্রতিপক্ষ ভাবেন এবং সেই আচরন করেন। ব্যবসায়িরা সামাজিক দায়বদ্ধতা থেকে একেবারেই দুরে অবস্থান নিয়েছেন।

পরিবহণ ব্যবসায়িরাতো তেলের দাম , টায়ারের দাম , যন্ত্রাংশের দাম, স্পিড মানি , কর্মচারী বেতন সব হিসাব করে ভাড়া বাড়িয়েছেন। এখন আবার নির্ধারিত পরিমানের চেয়ে বেশি ভাড়া আদায় হচ্ছে। এর সঙ্গে নুতন মাত্রা যোগ হয়েছে কিলোমিটার জালিয়াতি। পরিবহণ মালিকগণ যে ভাড়ার তালিকা প্রনয়ন করেছেন, দেখা যাচ্ছে দুরত্ব বেশি দেখিয়ে যাত্রীদের পকেট কাটার বন্দোবস্ত আগে থেকেই পাকা করা আছে। বিআরটিএতেও কোন হিসাব নাই। আমার ধারণা সড়ক বিভাগও এই তালিকা দিয়ে মেরামত বা নির্মান কাজে দিব্বি বেশী খরচ করে যাচ্ছে।

ছাত্ররাতো সারা দিন বা সব দিন যাতায়ত করেনা। সুন্দর কার্ড দিয়ে , সময় নির্ধারণ করেই হোক আবার যেভাবেই হোক শিক্ষার্থীদের বিষয়টি সংবেদনশীলতার সাথে দেখা উচিৎ। এর মধ্যে আবার আরো একটি সর্বনাশা ঘটনা ঘটেছে। ছাত্র সংগঠনের কাজ হলো শিক্ষাথীদের স্বার্থ দেখা। পত্রিকার খবরে দেখা যায় এতিহ্যবাহী ছাত্র সংগঠন ‘ছাত্র লীগের‘ ছেলেরা হাফ ভাড়ার দাবীতে আন্দোলনরত শিক্ষাথীদের উপর হামলা করেছে। ছাত্রলীগ কেন শিক্ষার্থীদের উপর চড়াও হলো তা ভাববার বিষয়। প্রকৃত ছাত্রলীগ একাজ করতেই পারেনা। যারা ছাত্রলীগকে দেখাশোনা করেন তারা তড়িৎ পদক্ষেপ নিন। পরিবহনে হ্রাসকৃত ভাড়ায় চলাচলের দাবী শির্ক্ষাীদের জন্য সার্বজনীন। বরং এই দাবীকে সমর্থন দেওয়া দরকার। তা না করে স্রতের বিপরীতে দাঁড়ালে সারা দেশের শিক্ষার্থীরা যদি ছাত্রলীগের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলা কি সর্বনাশটা হবে, বিষয়টা আওয়ামী লীগকেও ভাবতে হবে।

নতুন ভাড়া অনুযায়ী, দূরপাল্লার এবং মহানগরের বাসের ক্ষেত্রে যথাক্রমে ২৭% এবং ২৬.৫% ভাড়া বেড়েছে। ফলে সব মিলিয়ে গড় ভাড়া বেড়েছে ২৬.৭৫%। দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১.৮০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ১.৪২ টাকা ছিল। কিলোমিটার প্রতি ০.৪৫ টাকা বাড়িয়ে প্রতি কিলোমিটারে মহানগরের নতুন বাস ভাড়া নির্ধারিত হয়েছে ২.১৫ টাকা। মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ভাড়া ১.৬০ টাকা থেকে ২.০৫ টাকা নির্ধারিত হয়েছে। এছাড়া, বাসের ক্ষেত্রে ১০ টাকা এবং মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ৮ টাকা।

বিআরটিএ এর নির্ধারিত নতুন ভাড়ার তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, উত্তরা থেকে কাওরান বাজার পর্যন্ত আসতে যাত্রীর গুনতে হবে ৩৮ টাকা, যেখানে আগে প্রয়োজন হতো ২৯ টাকা। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত যেতে অতিরিক্ত ৯ টাকা খসাতে হবে যাত্রীকে, অর্থাৎ আগে ৩৭ টাকা ভাড়া থাকলেও তা এখন ৪৬ টাকা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »