admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২১ ৮:৩৪ অপরাহ্ণ
গাজীপুর সিটির মেয়র বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির এবার অডিও ফাঁস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই এবার একই ধরনের অভিযোগ উঠেছে রাজশাহীর কাটাখালি পৌর মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে। এ সংক্রান্ত তার একটি অডিও ফাঁস হয়েছে। জানা গেছে, নৌকা প্রতীক নিয়ে দুইবার মেয়র হওয়া আব্বাস আলীর নামে একটি অডিও গত ২১ নভেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার আকস্মিকতায় সেটি এরইমধ্যে ভাইরাল হয়েছে, যা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চলছে তীব্র সমালোচনা। আব্বাস আলী পৌর মেয়রের পাশাপাশি পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য। ফাঁস হওয়া অডিওতে বলতে শোনা যায়, ইসলামের দৃষ্টিতে ‘পাপ’ হওয়ায় রাজশাহীর সিটি গেটে বঙ্গবন্ধুর ম্যুরাল না বসানোর নির্দেশ দিয়েছেন তিনি। বিষয়টি সামনে এলে নিজের রাজনীতির বারোটা বাজবে বলেও বলতে শোনা ওই অডিওতে।
এক মিনিট ৫১ সেকেন্ডের ভাইরাল অডিওতে কেবল মেয়র আব্বাস আলীর বক্তব্যই শোনা যায়। অপরপ্রান্তে কে বা কারা কথা বলেছেন, সেটি জানা যায়নি। এমনকি অডিওটি কে বা কারা রেকর্ড এবং ফাঁস করেছে, তাও অজানা।অডিওটি নিজের নয় এবং পুরো ঘটনাটি সাজানো বলে অস্বীকার করেছেন মেয়র আব্বাস আলী। তিনি বলছেন, মুর্যাল স্থাপন না করা বা করলে পাপ হবে, এমন কোনো কথাই তিনি বলেননি।
এ বিষয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলে আওয়ামী লীগ করার সুযোগ নেই। কাটাখালির মেয়র এমনটি করলে তার বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেয়া হবে।