হোম
কভিড-১৯

করোনাভাইরাস মহামারি আরও অনেক দিন চলবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ার করেছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২১ ৬:৫৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

করোনাভাইরাস মহামারি আরও অনেক দিন চলবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ার করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO ) বলছে যেসব দরিদ্র দেশে কোভিডের বিস্তার ঠেকাতে টিকার প্রয়োজন সেসব দেশ টিকা না পাওয়ায় মহামারি আরও এক বছর ধরে চলবে। তারা বলছে এসব দেশ টিকা পেলে আরও আগেই এই মহামারির অবসান ঘটত। ডাবলু এইচ ও একজন ঊর্ধ্বতন নেতা ড. ব্রুস এইলওয়ার্ড বলেছেন টিকার দুষ্প্রাপ্যতার কারণে কোভিড সঙ্কট “সহজেই ২০২২ সালেও আরও অনেক দিন ধরে চলতে পারে।

আফ্রিকায় জনগোষ্ঠীর পাঁচ শতাংশেরও কম টিকা পেয়েছে, যেখানে বেশিরভাগ দেশে প্রায় ৪০ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়ে গেছে। যেসব দেশে টিকার প্রয়োজন ব্রিটেন সেসব দেশে এক কোটির ওপর টিকা সরবরাহ করেছে। ব্রিটেন মোট দশ কোটি ডোজ টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। ব্রিটেন ও কানাডার কড়া সমালোচনা কোভ্যাক্স গঠনের মূল উদ্দেশ্য ছিল যে তাদের টিকার ভাণ্ডার থেকে সব দেশ টিকা সংগ্রহ করতে পারবে, এমনিক ধনী দেশগুলোও সেখান থেকে টিকা নিতে পারবে। কিন্তু পরবর্তীতে শিল্পোন্নত দেশগুলোর গোষ্ঠী জি-সেভেনের বেশিরভাগ দেশই বিভিন্ন ওষুধ তৈরির প্রতিষ্ঠানের সাথে নিজস্ব শর্তে চুক্তি করতে শুরু করে এবং কোভ্যাক্স ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়।

যেসব কোভিড টিকা উৎপাদন করা হয়েছে, তার বিপুল সংখ্যক ডোজই ব্যবহার করেছে উচ্চ আয়ের এবং মধ্যম আয়ের উপরের দিকে থাকা দেশগুলো। বিশ্বে এ পর্যন্ত যত ডোজ টিকা দেয়া হয়েছে, আফ্রিকা পেয়েছে তার মাত্র ২.৬%।স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর একটি জোট, যার মধ্যে রয়েছে অক্সফ্যাম এবং ইউএনএইডস-এর মত সংস্থাও, তারা কানাডা ও ব্রিটেনের সমালোচনা করে বলেছে এই দুটি দেশ কোভ্যাক্সের মাধ্যমে তাদের নিজেদের দেশের মানুষের জন্য টিকা সংগ্রহ করেছে। কোভ্যাক্স জাতিসংঘের সহায়তায় গঠিত একটি বিশ্ব কর্মসূচি যার লক্ষ্য হল সারা বিশ্বে ভ্যাকসিনের ন্যায্য বিলিবণ্টন নিশ্চিত করা।

দরিদ্র দেশগুলো পেয়েছে প্রতিশ্রুত ৭টির মধ্যে মাত্র একটি ডোজঃ সরকারি হিসাবে দেখা যাচ্ছে এবছরের গোড়ার দিকে ব্রিটেন পেয়েছিল পাঁচ লাখ ৩৯,৩৭০ ডোজ ফাইজার টিকা আর কানাডা অ্যাস্ট্রাজেনেকা টিকার ডোজ পেয়েছিল দশ লাখের কিছু কম। ড. এইলওয়ার্ড ধনী দেশগুলোর কাছে আবেদন জানিয়েছেন তারা যেন ভ্যাকসিন পাবার তালিকায় তাদের স্থান থেকে সরে দাঁড়ায়, যাতে টিকা প্রস্তুতকারকরা নিম্ন-আয়ের দেশগুলোকে অগ্রাধিকার দিয়ে তাদের জন্য টিকা তৈরি করে। তিনি বলেছেন এবছর গ্রীষ্ম মরশুমে ইংল্যান্ডের সেন্ট আইভস সৈকত শহরে জি-সেভেন গোষ্ঠীর যে শীর্ষ সম্মেলন হয়েছিল, সেখানে এই ধনী দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি তারা কতটা পূরণ করেছে তাদের উচিত সেটা একবার খতিয়ে দেখা।

আমি তাদের বলতে পারি, আপনারা প্রতিশ্রুত পথ ধরে মোটেও এগোচ্ছেন না, তিনি বলেন। প্রতিশ্রুতি পূরণে আপনাদের কার্যক্রম বাড়ানো উচিত, নাহলে কী হবে বুঝতেই পারছেন। এই মহামারি বিস্তারে যে সময়ে ইতি টানা উচিত ছিল, তা হবে না- এই মহামারি আরও এক বছর ধরে চলবে। দ্য পিপলস ভ্যাকসিন নামে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর একটি জোট যে নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে বিশ্বের অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোকে যে পরিমাণ টিকা দেবার প্রতিশ্রুতি দিয়েছিল টিকা প্রস্তুতকারক এবং ধনী দেশগুলো, তার প্রতি সাতটি প্রতিশ্রুত ডোজের মাত্র একটি আসলে এসব দেশে পৌঁছেছে।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 3 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 17 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 23 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 23 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 24 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক