admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২১ ৭:০৯ অপরাহ্ণ
সেরাম ইনস্টিটিউটের থেকে আসছে ১০ লাখ টিকা। অবশেষে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে বাংলাদেশের পাওনা টিকার ১০ লাখ ডোজ আসছে। আজ শনিবার বিকেলে কোভিশিল্ড নামে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত এই টিকার চালান ঢাকায় আসছে। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ সরকার দেশীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি বেক্সিমকোর মাধ্যমে সেরামের সঙ্গে ৩ কোটি ডোজ কোভিশিল্ড টিকা কেনার চুক্তি করে করে।
চুক্তির শর্তানুযায়ী প্রতি মাসে বাংলাদেশকে ৫০ লাখ ডোজ টিকার দেওয়ার কথা। কিন্তু প্রথম চালানে চলতি বছরের জানুয়ারি মাসে প্রথমে ৫০ লাখ ডোজ এবং ফেব্রুয়ারি মাসে ২০ লাখ ডোজ টিকা পাঠানো হয়। এরপরই ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে টিকা রপ্তানি বন্ধ করে দেয় দেশটির সরকার। তারপর থেকে আর কোনো টিকা দেশে আসেনি। যদিও বাংলাদেশ ৩ কোটি ডোজ টিকার জন্য অগ্রিম অর্থ পরিশোধ করে।
ভারতে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়ে আসায় কয়েকদিন আগে টিকা রপ্তানির অনুমতি দেয় দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় আজ শনিবার, ৯ অক্টোবর, ১০ লাখ ডোজ টিকার চালান বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। অপরদিকে, কেনা ছাড়াও ভারত সরকার তিন দফায় বাংলাদেশকে ৩৩ লাখ ডোজ কোভিশিল্ড টিকা উপহার দেয়।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||