admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২১ ১০:১৯ পূর্বাহ্ণ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হবে ২০ অক্টোবর। আগামী ২০ অক্টোবর, বুধবার, বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সিদ্ধান্তে এ কথা জানানো হয়েছে। এদিন বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার, চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৯ অক্টোবর শনিবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
সেই হিসাব অনুযায়ী, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে আগামী ২০ অক্টোবর বুধবার। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক।