admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২১ ৯:৪৬ পূর্বাহ্ণ
গুলিতে নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। আজ বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উখিয়ায় লাম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা অথবা কী কারণে তাকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি। কক্সবাজারের উখিয়ায় লাম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন বিষয় নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে মুহিবুল্লাহর ওপর কে বা কারা হামলা চালায়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের এই কর্মকর্তা আরও বলেন, মুহিবুল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘাষণা করেন। উল্লেখ্য, আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন মুহিবুল্লাহ।