admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১:৪৬ অপরাহ্ণ
আজ মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, দুপুরে তিনি জানান, দেশের বহুল আলোচিত ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের, ডিবি, একটি দল তাকে আটক করে।
কাজী ইব্রাহীমকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে। খবরের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মুফতি কাজী ইব্রাহীম সামাজিক মাধ্যম তথা ফেসবুক, ইউটিউব এবং ওয়াজে উল্টাপাল্টা কথা বলেন। তার এসব কথার মাধ্যমে মানুষের কাছে ভুল মেসেজ, বার্তা, যায়। এসব অভিযোগ যাচাই করতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি আমরা।