হোম
অর্থনীতি

বাংলাদেশে যে দুই কারণে আটা-ময়দার বাজার টালমাটাল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২১ ১:১০ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে যে দুই কারণে আটা-ময়দার বাজার টালমাটাল। প্রতিকূল আবহাওয়ায় ব্যাহত হয়েছে গমের বৈশ্বিক উৎপাদন। তার ওপর গোটা বিশ্বকে কাঁপানো করোনা মহামারিতে থমকে গেছে পণ্যটির বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে, এতে দেশীয় বাজারও হয়ে পড়েছে অস্থিতিশীল। সংশ্লিষ্টরা বলছেন, একসঙ্গে দুটি ধাক্কা আসায় কয়েক মাস ধরে গম ও গমজাত পণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। আগামী মৌসুমেও একই পরিস্থিতির পূর্বাভাস দেয়া হয়েছে।

সব মিলিয়ে আটা-ময়দার দাম এক মাসের বেশি সময় ধরে বেড়েছে, যার প্রভাব পড়েছে খাদ্য ও নিত্যপণ্যের বাজারেও। গত মে মাসে বিশ্ববাজারে গমের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। পরে দাম কিছুটা কমলেও এখনো স্থিতিশীল হয়নি বাজার। উল্টো এর প্রভাবে দেশের বাজারে গম ও গমজাত পণ্যের বাজার বেড়েই চলেছে। গত এক মাসে আটা ও ময়দার দাম প্রতি মণে বেড়েছে কয়েক শ টাকা।

দেশে সর্ববৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে গিয়ে দেখা যায়, এক মাসে গমের দাম মণপ্রতি গড়ে বেড়েছে ২০০ টাকা। এর মধ্যে কানাডীয় ভালো মানের গম বিক্রি হচ্ছে ১ হাজার ২৭০ টাকা মণ। আর মণপ্রতি ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে ভারতীয় গম। আরেক বড় পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে যা বিক্রি হয় যথাক্রমে ১ হাজার ৩৮০-৪০০ টাকা ও ৯০০-১ হাজার টাকা। এক মাসের ব্যবধানে এখানে মণপ্রতি কানাডীয় গমে ৩০০ টাকা, ভারতীয় গমে ৫০-১৫০ টাকা এবং ইউক্রেনের গমে ১৪০ টাকা বেড়েছে।

গমের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের আটা ও ময়দার বাজারেও। গত দুই সপ্তাহের ব্যবধানে আটায় মণপ্রতি বেড়েছে প্রায় ২০০-২৫০ টাকা, ময়দায় ২৫০-৩০০ টাকা। খাতুনগঞ্জে গতকাল আটার মণ ১ হাজার ৩৮০-৪২০ টাকা এবং ময়দা ১ হাজার ৮৫০-৯০০ টাকায় বিক্রি হয়েছে। নিতাইগঞ্জে এক মাসের ব্যবধানে ভালো মানের আটার বস্তায় ১৫০ টাকা বেড়ে ১ হাজার ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। ময়দার বস্তায় প্রায় ৫০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকায়।

এ ছাড়া মোড়কজাত আটা-ময়দার ক্ষেত্রে গত এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩-৪ টাকা করে। ব্যবসায়ীরা বলছেন, করোনাকালে দেশে গমের সরবরাহে সাময়িক সংকট তৈরি হওয়ায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ফের আমদানি বাড়লে সহনীয় পর্যায়ে নেমে আসবে দাম।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 10 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 16 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক