হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ের ৩ বছরের ছোট্ট শিশু সাগরের ফুলে উঠেছে শরীর, বন্ধ হয়ে যাচ্ছে চোখ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,জেলা প্রতিনিধিঃঅসহায় মায়ের কোলে অসুস্থ সন্তান জুনাইদ ইসলাম সাগর (৩)। সন্তানের সঠিক চিকিৎসার খোঁজে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন মা জেসমিন বেগম। কী করবে? কোথায় যাবেন? তা নিয়ে চোখের পানি ফেলে দিন কাটছে এই মায়ের। কথা বলতে গেলেই নিজের সন্তানের সঠিক চিকিৎসার জন্য ভিক্ষা চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এই মা। ঘটনাটি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ৭ নং- ওয়ার্ডের। সেই ওয়ার্ডের মিরডাঙ্গী পাইকারবস্তি গ্রামের বিপ্লব আলী ও জেসমিন বেগমের একমাত্র সন্তান সাগর। দনেই নিজস্ব কোনো ঘরবাড়ি, নেই পরিবার চালানোর মতো কোনো উপার্জনের ব্যবস্থা। একদিকে সন্তানের চিকিৎসার চিন্তা করছেন মা অপরদিকে সন্তানের চিন্তা মাথায় নিয়ে কাজ করে যাচ্ছেন বাক প্রতিবন্ধী বাবাও। জন্মের পর থেকেই স্বাভাবিক জীবনযাপন করলেও হঠাৎ যেন পরিবর্তন আসে ছোট্ট এই শিশুর জীবনে। ফুলে উঠেছে তার সমস্ত শরীর, বন্ধ হয়ে যাচ্ছে তার চোখ, বেড়ে গেছে তার পেট।

কিডনিজনিত সমস্যা, প্রসাবের রাস্তায় ইনফেকশন, রক্তে ভাইরাস ও অ্যালার্জি রোগে আক্রান্ত শিশু সাগর। সন্তানের উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সাহায্য চান তারা। সন্তানের এমনি অসুস্থতায় যেন নিরুপায় পরিবারটি। জানা যায়, গত বছরের দিকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পরে শিশু সাগর। এর পর বিভিন্ন মানুষের কাছে সাহায্য নিয়ে দিনাজপুর উত্তরা ডায়াগনস্টিক ক্লিনিকে নিয়ে যাওয়া হয় সাগরকে। সেখানে কিছুদিন চিকিৎসার পরে সে সুস্থ হলেও আবারও অসুস্থ হয়ে পরে শিশুটি। পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুদিন চিকিৎসা নেওয়ার পরে অবশেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর নিয়ে যেতে বলে। কোনো উপায় না পেয়ে বিভিন্ন মানুষের কাছে আর্থিক সাহায্য নিয়ে অবশেষে রংপুরে নেওয়া হলে সুস্থ হয়ে ওঠে শিশু সাগর।কিন্তু চলতি বছরে যে আবারও অসুস্থ হয়ে পড়ে সে। ফুলে উঠেছে তার শরীর, বন্ধ হয়ে যাচ্ছে তার চোখ। এবারে প্রায় নিঃস্ব যেন পরিবারটি। সন্তানের সঠিক চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে পরিবারটি।

এদিকে শিশুটির পাশে দাঁড়িয়ে পরিবারটি সাহায্যের জন্য এগিয়ে এসেছেন ঠাকুরগাঁও জেলার দুটি ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন। একটি হলো ‘হামার ঠাকুরগাঁও’ এবং অপরটি ‘রানীশংকৈল ফেসবুক ব্যবহারকারী’। ইতোমধ্যে সেই সংগঠনের সার্বিক সহযোগিতায় সেই শিশুটিকে নেওয়া হচ্ছে রংপুর মেডিকেল কলেজে। সেখানে শিশুটির চিকিৎসার সব খরচ বহন করার আশ্বাস দিয়েছেন হেল্প হাসপাতাল ও ডায়াগনস্টিক রংপুরের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবিএম নওশাদ।

স্থানীয় ফাতেমা, কুলসুমসহ কয়েকজন বলেন, দীর্ঘদিন ধরেই শিশুটিকে দেখছি এভাবেই কষ্টের জীবনযাপন করছে। বাবা-মা অসহায়, কী করে শিশুটিকে সঠিক চিকিৎসা দেবে? যেখানে নিজেরাই থাকেন অন্যের জমির ওপর সেখানে সন্তানের সঠিক চিকিৎসা কী করে দেবে? সরকার থেকে যদি শিশুটির উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয় তাহলে অনেক ভালো হয়। শিশুটির মা জেসমিন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, দীর্ঘদিন ধরেই আমার ছেলে এভাবে অসুস্থ অবস্থায় রয়েছে। এর আগে অনেকদিন মানুষের কাছে টাকা নিয়ে ছেলেটার চিকিৎসা করেছি। এখন আমার বাবার (সাগর) অবস্থা অনেক খারাপ, শরীর ফুলে গেছে, কী করে তাকে বাঁচাব? আমার ছেলেকে ঠিক করার জন্য আপনারা একটু এগিয়ে আসুন। আমি আমার ছেলেকে সুস্থ করতে চাই।

ফেসবুকভিত্তিক ‘রানীশংকৈল ফেসবুক ব্যবহারকারী’ স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাডমিন বলেন, ‘হামার ঠাকুরগাঁও’ নামের একটি ফেসবুক গ্রুপে স্বেচ্ছাসেবী শামিম হোসেন একটি ভিডিও ও ছবি তুলে পোষ্ট করেন। আমি এই শিশু সাগরকে নিয়ে পোস্ট দেখি। এরপর আমি গ্রুপের সকলকে বলি শিশুটির সঠিক পরিচয় বের করার জন্য। তিনি আরও বলেন, পরবর্তীতে আমাদের এই দুই গ্রুপের সবাই মিলে বিষয়টি নিয়ে সামাাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করি। এরপর আমার টাইমলাইনে রংপুর থেকে একজন শিশুর চিকিৎসার জন্য দায়িত্ব নিতে চান। পরে শিশুটিকে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি। আনোয়ার হোসেন আকাশ বলেন, সেখানে শুধু শিশুটির চিকিৎসার জন্য যে খরচ হবে সেটি বহন করবেন হেল্প হাসপাতাল ও ডায়াগনস্টিক রংপুরের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবিএম নওশাদ। হাসপাতালে থাকা খাওয়া, আনুষঙ্গিক সব কিছুই আমাদের গ্রুপের সদস্যরা দেখবেন।

এ ব্যাপারে কেউ সহযোগিতা করতে চাইলে শিশুর মা জেসমিন বেগমের সঙ্গে এই নাম্বরে (০১৩০৪৮৩৮৩৪০) যোগাযোগ করতে পারবেন। এছাড়া শিশুটির খালাতো ভাই আলতাফুর রহমানের বিকাশ/নগদ ও রকেট নাম্বরে (০১৭১৭২০০২২৩) সহায়তা করা যাবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রংপুর 9 hours আগে

মে দিবস উপলক্ষে স্টীল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা
জাতীয় 9 hours আগে

দিনাজপুরে ৭ লাখ টাকা আত্মসাতের প্রতারণা মামলায় অভিযুক্ত কারাগারে।
আইন-বিচার 9 hours আগে

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 3 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 3 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 3 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 3 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক