admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২১ ৫:২৬ অপরাহ্ণ
১১ আগস্ট খুলছে অফিস-গণপরিবহন-দোকানপাট প্রজ্ঞাপন জারি। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। এর পর দিন ১১ আগস্ট সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, দোকানপাট, মার্কেট ও শপিংমল এবং অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহণ চলবে। মন্ত্রিপরিষদ বিভাগ আজ রোববার বিকেলে এই অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, দেশের আর্থ-সামাজিক অবস্থার কথা বিবেচনা করে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে চলমান কঠোর বিধিনিষেধ বা লকডাউন শিথিল করা হলো।
এর আগে আজ রোববার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আগামী ১০ আগস্টের পর ধাপে ধাপে সব কিছু খুলবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলেও উল্লেখ করেন তিনি। তার এ বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হলো।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে ৮ দিনের জন্য লকডাউন শিথিল করা হয়। তা শেষে গত ২৩ জুলাই থেকে ১৪ দিনের বিধিনিষেধ আরোপ করা হয়। পরে তা আরো ৫ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়। তবে আগামী ১১ আগস্ট থেকে লকডাউন শিথিল করা হলেও করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু এখনো কমেনি।