হোম
নির্বাচিত কলাম

ফরিদপুর ১ আসনের এম পি’র পদক্ষেপে পাল্টে গেছে গ্রামীন জীবন যাত্রার মান।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২১ ১০:৩০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ফরিদপুর, প্রতিনিধিঃ ফরিদপুরের ১ সংসদীয় আসন আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়ন প্রকল্প গুলোর মাধ্যমে পাল্টে গেছে এই তিন উপজেলার মানুষের জীবন যাত্রার মান । গত ২০২০/২১ অর্থবছরে এই তিন উপজেলার ২৯৮ টি প্রকল্পের মাধ্যমে গ্রামীন উন্নয়ন বদলে দিয়েছে এই এলাকার মানুষের ভাগ্যর চাকা । এতে ঘুরে দাড়িঁয়েছে সামাজিক, রাজনৈতিক, কৃষি ও অর্থনীতির চাকা।

দায়িত্বে থাকা কর্মকর্তার জানান, আগামীতে আরো বেশি বেশি প্রকল্পের মাধ্যমে দিয়ে প্রত্যন্ত অঞ্চলের এই জনপদ গুলোকে আরো বেশি আধুনিকায়ন করা হবে। ফরিদপুরের তিন উপজেলা আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর -১ সংসদীয় আসন। জেলার ভিতর সবচেয়ে বেশি জনসংখ্যা ও বড় এলাকা নিয়ে গঠিত এই আসনটি।

তিন উপজেলায় প্রত্যন্ত অঞ্চলের গ্রামীন রাস্তা-ঘাট ও স্কুল কলেজ, হাটবাজার, খেলার মাঠ সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া বা অবহেলিত অঞ্চল এলাকার আজ উন্নয়ন বইতে শুরু করেছে। সাধারন মানুষ কোন সময় কল্পনা করতে পারেনি বিদ্যুৎতেরর আলোতে আলোকিত হবে। পাকাঁ-রাস্তা ও ব্রীজ এর উপর দিয়ে চলাচল করতে পারবে। এবার এই আসনের সাংসদ মঞ্জুর হোসেন বুলবুল তাঁর পাওয়া কাবিটা/টিআর কর্মসূচি গুলো শতভাগ বাস্তবায়ন করে এই অঞ্চলের গ্রামীন অবকাঠামোগত বাস্তবে রুপ দিবেন ।

তিন উপজেলার পিআইও দপ্তর সূত্রে জানাযায়, তিন উপজেলার ২৯৮টি উন্নয়ন প্রকল্পে ৪ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮ শত ১৭ টাকা ব্যয় হয়েছে ২০২০/২১ অর্থ বছরে। যা সুষ্ট তদারকির মাধ্যমে পুরোটায় ব্যয় করা হয়েছে এই তিন উপজেলায়। এদিকে নতুন তৈরি করা এই সব রাস্তা গুলোর পাশে রোপন করা হচ্ছে কলা ও বজ্রনিধোরক তাল গাছের চারা প্রশাসনের পক্ষ থেকে।

আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ ফারুক আহমেদ আমদের সময় ডটকমকে বলেন, পানাইল থেকে রায় পানাইল সামান্য রাস্তা । কিন্তু সরাসরি একটি রাস্তা না থাকায় আমাদের যাওয়া আসা একেবারে বন্ধ হয়ে ছিলো, এই দুই গ্রামের মধ্যে। যারা আসা যাওয়া করতো তাদের অনেক টাকা পয়সা খরচ করে আসা যাওয়া করতো অনেক পথ ঘুরে।
স্থানীয় এমপি মহোদয় আমাদের দুঃখের কথা শুনে উন্নয়ন প্রকল্পের টাকা থেকে একটি রাস্তা করে দিয়েছেন। এখন আমরা খুব ভালো ভাবে যাওয়া আসা করতে পারছি।

টগরবন্ধ এলাকার কুদ্দুস শেখ বলেন, আমাদের এই এলাকার একটি খালের উপর একটি ব্রীজের জন্য বহু বছর ঘুরেছি। কিন্তু কেও আমাদের কথা শুনেনি। এবার বিষয়টি এমপি মহোদয়কে জানালে তিনি দ্রত পদক্ষেপ নিয়ে, তার পাওয়া বরাদ্ধ থেকে এই ব্রীজটি করে দিয়ে ২০টি গ্রামের যাওয়া আসা অনেক সহজ করে দিয়েছেন। তিনি বলেন, প্রত্যন্ত এই সব এলাকায় আগে এমন করে উন্নয়ন না হওয়ার কারনে আমরা পিছিয়ে ছিলাম বর্তমান সময়ের থেকে অনেক।

বোয়লামারী উপজেলার চতুল এলাকার মাহিদ নামে একজন বলেন আমাদের তিন উপজেলায় প্রত্যন্ত অঞ্চলের রাস্তা-ঘাটের আগে তেমন উন্নয়ন হয়নি। অনেক কষ্ট করে আমাদের উৎপাদিত কৃষি পণ্য ও মালামাল আনা নেয়া করতে হতো। এতে সময় ও খরচ দুটোই বেশি হতো। এখন এমপির নেয়া এই সব প্রকল্পের টাকা শতভাগ বাস্তবায়নের কারনে আমরা সুন্দর ভাবে চলাচল করতে পারছি। এতে কৃষি পণ্য সহ উৎপাদিত সকল কিছু দিনে দিনেই বিক্রি করে বাড়িতে আসতে পারছি।

আলফাডাঙ্গা উপজলা পরিষদের চেয়ারম্যান এ, কে, এম জাহিদুল হাসান জাহিদ বলেন, এমপি মহোদয় একজন সজ্জন ব্যক্তি। এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছেন। এমপি নিজে বিভিন্ন প্রকল্প সরোজমিনে পরিদর্শণ করে মনোপূত হলেও কেবল তিনি বিল প্রদান করতে নির্দেশ প্রদান করেন। তার মতো এত সৎ ভালো মানুষের কারনে কাবিখা/কাবিটা/টিআর প্রকল্পের টাকা নয় ছয়ের কোন সুযোগ নেই। আর এই কারনে প্রত্যন্ত গ্রামের রাস্তা-ঘাট আজ উন্নয়নের ছোঁয়া পেয়ে বদলে গেছে।খেলার মাঠ সহ অবকাঠামো গত উন্নয়নের সুফল ভোগ করতে শুরু করেছে। বাকী থাকা এলাকার রাস্তা- ঘাট, ব্রীজ, কালভার্ট, খেলার মাঠ, মসজিদ ,মন্দির সহ অন্যান্য কাজ বর্তমান অর্থ বছরের প্রথম প্রান্তিকে শুরু হবে। এম পির পি এস মমিন ইমন বলেন, ফরিদপুর-১ এর আওতাধীন ২৭ টি ইউনিয়নের কোন ওয়ার্ড বা গ্রাম উন্নয়নের আওতার বাইরে থাকবে না। রাতে রাস্তায় চলতে যাতে অসুবিধা না হয় তার জন্য গুরুত্বপূর্ণ স্থানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করেছেন।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকতা তৌহিদ এলাহী বলেন, সরকার থেকে পাওয়া উন্নয়ন প্রকল্পের পুরো টাকা সুষ্ট তদারকির মাধ্যমে বন্টিত হয়েছে এই সব উপজেলোয়। চেষ্টা করছি এই সব এলাকার অনগ্রসর উন্নয়ন না হওয়া প্রত্যন্ত এলাকায় আরো কাজ করে এলাকা গুলোকে আধুনিকতার ছোঁয়া দেয়ার। তিনি আরো বলেন, প্রকল্পগুলার বরাদ্দ একটু দেরিতে আসায় বর্ষা মৌসুমেই কাজ করেতে হচ্ছে। তারপরেও কঠোর নজরদারিতে সকল কাজ বুঝে নেয়া হচ্ছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

জুলাই সনদ ভেঙে যাত্রা শুরু করল বিএনপি: পঞ্চগড়ে সারজিস
রংপুর 11 hours আগে

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
রংপুর 2 days আগে

পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত। 
ধর্ম ও ইসলাম 2 days আগে

গাইবান্ধায় সংবাদ প্রতিবাদ ও তীব্র নিন্দা
আইন-বিচার 2 days আগে

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 2 days আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 4 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক