হোম
নির্বাচিত কলাম

টানা ১৯ দিনের ছুটির কবলে পড়লো দেশ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ জুলাই, ২০২১ ১০:৫২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সব মিলিয়ে টানা ১৯ দিনের ছুটির কবলে পড়লো দেশ। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের আগে সোমবার ছিল শেষ অফিস। আজ মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু। এর পরই শুরু হবে কঠোর লকডাউন বা বিধিনিষেধ। লকডাউন শেষে আবার রয়েছে সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা ১৯ দিনের ছুটির কবলে পড়লো দেশ। গতকাল সোমবার শেষ অফিস করেছেন বাংলাদেশ সচিবালয়সহ দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।

দীর্ঘ ছুটির আগে সোমবার শেষ দিন হওয়ায় সচিবালয়সহ অন্যান্য অফিসে উপস্থিতি ছিল কম। আবার যারা অফিসে এসেছিলেন তাদের মধ্যে অনেকেই আগে চলে যান। প্রসঙ্গত, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ আগামী ২১ জুলাই। ঈদ উপলক্ষে এবার তিন দিন অর্থাৎ ২০, ২১ ও ২২ জুলাই সরকারি ছুটি। এর পর আগামী ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত মোট ১৪ দিন সারাদেশে কঠোর লকডাউন বা বিধিনিষেধ চালু থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকার ঘোষিত দুই সপ্তাহের লকডাউনে বা বিধিনিষেধে জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। অবশ্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিধিনিষেধ চলাকালে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে ভার্চুয়ালি (ই-নথি, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) দাপ্তরিক কাজকর্ম সম্পন্ন করার কথা বলা হয়েছে।

তবে বিধিনিষেধের ১৪ দিন সব ধরনের শিল্প কারখানা, (অতি জরুরি ও নিত্যপ্রয়োজনীয় ছাড়া) সকল ধরনের গণপরিবহন এবং মার্কেট-শপিংমল ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। এমনকি ঈদের পরের লকডাউনে বন্ধ থাকবে পোশাক কারাখানাও। তবে সংবাদ মাধ্যম ও জরুরি সেবার সঙ্গে জড়িত বিষয়াদি বরাবরের মতো চালু থাকবে।

দুই সপ্তাহের বিধিনিষেধ শেষে আগামী ৬ আগস্ট শুক্রবার এবং ৭ আগস্ট শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি। অর্থাৎ ঈদের ৩ দিন, বিধিনিষেধের ১৪ দিন এবং সাপ্তাহিক ছুটি ২ দিন- সব মিলিয়ে মোট ১৯ দিনের ছুটির কবলে প্রবেশ করেছে দেশ। করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বিধিনিষেধের মেয়াদ যদি না বাড়ানো হয়, তাহলে আগামী ৮ আগস্ট রোববার থেকে সব কিছু স্বাভাবিক হতে পারে।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 17 hours আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত।
জাতীয় 1 day আগে

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 2 days আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 2 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 2 days আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 2 days আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 2 days আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক