হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে শিথিল লকডাউনে গণপরিবহন চলবে যেভাবে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২১ ১০:১১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে শিথিল লকডাউনে গণপরিবহন চলবে যেভাবে। করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ বা লকডাউন বুধবার মধ্যরাত থেকে শিথিল করা হয়েছে। সরকার বলছে, ঈদ উদযাপনের জন্য ১৫ থেকে ২২শে জুলাই মানে ঈদের পরদিন পর্যন্ত শিথিল থাকবে চলাচলে বিধিনিষেধ। লকডাউন শিথিল হবার ঘোষণায় ইতিমধ্যে বাস-লঞ্চ-ট্রেন চলাচলের তোড়জোড় শুরু হয়েছে। দুইদিন পরই শুরু হচ্ছে গরুর হাট, যার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন বা হাট পরিচালনা কতটা সম্ভব হবে?

দূরপাল্লার বাস চলবে যেভাবেঃ বুধবার রাত ১২টার পর থেকে চলাচলে বিধিনিষেধ শিথিল হবে বলে অনেক পরিবহন মালিক প্রস্তুতি নিয়েছেন, মধ্যরাত থেকেই বাস চালানোর। সেজন্য মহাখালী, গাবতলী, সায়দাবাদসহ দূরপাল্লার বাস ছাড়ে এমন টার্মিনালগুলোতে লকডাউনের মধ্যেই টিকেট বিক্রি, বাস ধোয়ামোছার কাজ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন বাস মালিকেরা।

সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েতুল্লাহ বলেছেন, অনেক মালিক বুধবার রাত থেকেই বাস চালাবেন, কেউ ১৫ই জুলাই সকাল থেকে বাস চালু করবেন। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে অর্ধেক আসন খালি রেখে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক সমিতি। কিন্তু যাত্রাকালে স্বাস্থ্যবিধি মানে মাস্ক পড়া, ছয়ফুট দূরত্ব রাখার বিষয়টি মেনে চলা হচ্ছে কি না, তা মনিটরের কী ব্যবস্থা?

জবাবে মি. এনায়েতুল্লাহ স্বীকার বলছেন, এমন কোন মেকানিজম দূরপাল্লার গাড়িতে করা সম্ভব নয়। টার্মিনাল থেকে যাত্রী তুলে দেয়ার পর যদি মাঝপথে যাত্রী উঠে বা অনিয়ম করে তাহলে, তাহলে হাইওয়ে পুলিশের বিভিন্ন পয়েন্ট আছে তারা দেখবে। সেক্ষেত্রে সড়ক পরিবহন মালিক সমিতির নজরদারি করার কোন পরিকল্পনা আছে কী? তিনি বলেন, আমাদের নজরদারি আমরা টার্মিনাল থেকে করব, আর দুয়েকটা পয়েন্টে আমরা নজরদারি করব। তার বাইরে তো পারবো না। তবে, নজরদারি বড় কোম্পানির ক্ষেত্রে যতটা সম্ভব, দূরপাল্লায় যাতায়াত করে এমন ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে সেটা প্রায়শই সম্ভব হয় না, কারণ তাদের লোকবলও কম থাকে।

নৌপরিবহনে স্বাস্থ্যবিধি মানা যাবে নাঃ বৃহস্পতিবার দুপুর থেকে চলবে নৌপরিবহনও। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রতি বছর ঈদের সময়ে যাত্রীদের ঠাসাঠাসি ভিড় থাকে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, লঞ্চে ওঠার জন্য হুড়োহুড়ি ঠেকাতে টার্মিনালের পন্টুন ও গ্যাঙওয়ের সংখ্যা বাড়ানো হয়েছে। নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন স্বাস্থ্যবিধি না মানলে যাত্রী এবং লঞ্চ মালিক উভয়ের জরিমানা করা হবে। তবে ঈদের সময় ঘরে ফেরা মানুষের স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে চলাচল অসম্ভব একটি ব্যাপার বলে মনে করেন ঢাকা-বরিশাল ও মাদারীপুর রুটে চলাচলকারী এমভি পারাবত লঞ্চের মালিক শহীদ ভুঁইয়া। তিনি বলছেন, স্বাস্থ্যবিধি মেনে যদি যাত্রী চলে তাহলে মানা হবে, না হলে তাদের পক্ষে সেটা মানানো সম্ভব না। ঈদের সময়, লোকে স্বাস্থ্যবিধি মানবে না, আমরাও তাদের মানাতে পারবো না। ঈদের সময় না হলে একটা কথা ছিলো। মি. ভুঁইয়া বলছেন, এখন যদি লোকে লঞ্চে না ওঠে, আমাদের কিছু করার নাই। কিন্তু লোক উঠলে আমি তাদের পরিবহন করবো।
তিনি জানিয়েছেন, তার রুটে কেবল নয়, ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চেই একই ব্যাপার ঘটবে।

গরুর হাটে নজরদারি কিভাবে হবে?
শনিবার অর্থাৎ ১৭ই জুলাই থেকে ঢাকায় শুরু হচ্ছে গরুর হাট। হাটের ইজারাদারেরা বলছেন তারা নিয়ম মেনে হাট চালাবেন।
কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন আছে। ঢাকার গোলাপবাগ মাঠে হাট বসানোর ইজারা পেয়েছেন মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলছেন তার হাটে আনুমানিক ৫ হাজারের মত গরু তোলা হবে। হাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখতে ১২জনের একটি নজরদারি দল গঠন করেছেন তিনি। তবে সেটি হাটের গরু, বেপারি ও বিক্রেতার সম্ভাব্য সংখ্যার জন্য যে অপ্রতুল তা তিনি মানতে চান না। ১২ জনের তো একটা টিম আমার, তারপর নগরভবন সিটি কর্পোরেশনের টিম আছে না? তারাও তো দেখবে, তিনি বলেন। এইটা তো আমার ব্যক্তিগত বানানো টিম। আর সিটি কর্পোরেশন আছে, অন্যান্য সংস্থা আছে, তারাও তো দেখবে। ঝুঁকিপূর্ণ যাতে না হয়, সেজন্য আমার টিম কাজ করবে।

সংক্রমণ ছড়ানোর ঝুঁকিঃ বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশে এই মূহুর্তে করোনাভাইরাস নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ শতাংশের বেশি। টানা চারদিন ধরে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২০০’র ওপরে থাকছে। যদিও গত ১৪দিন ধরে দেশে সর্বাত্মক একটা লকডাউন বা কঠোর বিধিনিষেধ চলছে। এমন অবস্থায় হঠাৎ করে গণপরিবহনসহ দোকানপাট সব খুলে দেয়ার ফলে সংক্রমণ পরিস্থিতির ঊর্ধ্বগতি আটকানো কঠিন হয় পড়বে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 19 hours আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত।
জাতীয় 1 day আগে

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 2 days আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 2 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 2 days আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 2 days আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 2 days আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক