admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২১ ৮:১২ অপরাহ্ণ
ঈদ উপলক্ষে আগামীকাল বুধবার সহ ৪ দিন ব্যাংক খোলা থাকবে। আগামী ২১ জুলাই দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে ঈদের আগে আগামীকাল বুধবারসহ ব্যাংক খোলা থাকবে। তবে কাল চলমান লকডাউনের শেষদিন হওয়ায় লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। পরবর্তী তিনদিনের ক্ষেত্রে নতুন নির্দেশনা আসছে।জানা গেছে, লকডাউন শুরুর পর থেকে বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনা অনুযায়ী ব্যাংকের লেনদেন চলছে। কোরবানির ঈদ সামনে রেখে ১৫, ১৮ ও ১৯ জুলাইও ব্যাংক লেনদেন অব্যাহত থাকবে।
এই সময়ে সব ধরনের বিধিনিষেধ শিথিল থাকায় নতুন সময়সূচি জানানো হবে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা এখনো আসেনি। এর আগে বাংলাদেশ ব্যাংক গত ৩০ জুন লকডাউনের মধ্যে সপ্তাহে ৪ দিন ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়। সে অনুযায়ী, সপ্তাহে শুক্র, শনি ও রোববার বন্ধ থাকে লেনদেন।
বাকি দিনগুলোতে সবগুলো ব্যাংকের প্রধান শাখা, বৈদেশিক বাণিজ্য শাখা এবং জেলা ও উপজেলা সদরে একটি করে শাখা খোলা রাখা হয়। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান ‘কঠোর লকডাউন’ আগামীকাল বুধবার থেকে শিথিল হচ্ছে, যা বহাল থাকবে ২২ জুলাই পর্যন্ত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৮ দিনের জন্য এমন পদক্ষেপ নেয়া হয়েছে।