হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ের সেই মামলাবাজ ডাক্তারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক ডিজিটাল নিরাপত্তা আইনে’ মামলা করে সারাদেশে মামলাবাজ ডাক্তার হিসেবে আলোচিত হয়ে উঠেছেন নাদিরুল আজিজ চপল (৫৪)। তিনি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের দাপুটে তত্ত্বাবধায়ক।

আউটসোর্সিংয়ের মাধ্যমে অস্থায়ী নিয়োগের এক নারী ক্লিনার ও ডাঃ নাদিরুলকে ঘিরে বেশ কিছুদিন ধরে নানা মুখরোচক কথাবার্তা ছড়িয়ে রয়েছে শহরময়। নানা কেলেংকারী, নোংরা সমালোচনা আর বিতর্ক যেন দুর্ভাগ্যের নিয়তির মতো আঁকড়ে আছে তাকে। এতেও মিলছে না রেহাই। এখন করোনা মহামারী ও হাসপাতাল কেন্দ্রীক অনিয়ম, দুর্নীতি, লুটপাটসহ বিভিন্ন অপরাধ অপকর্মে ডাঃ নাদিরুলের সম্পৃক্ত থাকার নানা তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। অজ্ঞাত দাপটের এ হাসপাতাল কর্মকর্তার বিরুদ্ধে খোদ প্রধানমন্ত্রীর সহানুভূতিকে পুঁজি করে প্রতারণার ভয়ঙ্কর অভিযোগও উঠেছে।

ঠাকুরগাঁও’র সিভিল সার্জন কার্যালয় ও সদর হাসপাতালের ‘বঞ্চিত’ কর্মিদের বরাতে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রনালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের বরাবর পাঠানো লিখিত অভিযোগে এ প্রতারণার অভিযোগ তোলা হয়। সেখানকার ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী পরিচয়ের অন্তত ১৯ জনের সাক্ষরিত এ অভিযোগে বলা হয়, গত বছরের জুলাই-আগষ্টে ঠাকুরগাঁও জেলায় কেবলই করোনার ঢেউ লাগতে শুরু করে। ঠিক তখনই হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপল হঠাত করেই হাসপাতালে হাজির হওয়া থেকে বিরত থাকেন এবং সহযোগিদের মাধ্যমে গুজব ছড়িয়ে দেন যে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

অজ্ঞাত স্থানে থাকাবস্থায়ই ডাঃ নাদিরুল নিজের এবং অপরাপর ছয় জন ডাক্তার কর্মকর্তা ‘করোনায় আক্রান্ত’ হয়েছেন মর্মে যাবতীয় কাগজপত্রদিও প্রস্তুত করিয়ে নেন। সরাসরি উপস্থিত না হয়েও যাদের নামে ‘করোনা পজেটিভ’ সংক্রান্ত কাগজপত্র তৈরি করিয়ে নেয়া হয় তারা হলেন- ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.নাদিরুল আজিজ চপল, শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ, চক্ষু বিশেষজ্ঞ ডা. আশরাফুল ইসলাম, গাইনি বিশেষজ্ঞ ডা. রোকেয়া সাত্তার, কার্ডিওলজিস্ট ডা. রেজাউল করিম শিপলু, মেডিকেল অফিসার ডা. জিপি সাহা ও রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান।

প্রায় একই সময়ে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলামসহ ৭ জন নার্স ও কর্মচারীও করোনায় আক্রান্ত হন বলে জানানো হয়। কিন্তু সিভিল সার্জন কার্যালয়ের করোনাক্রান্ত সাত জনই হোম কোয়ারেন্টাইন শেষে ১৪ আগস্টের মধ্যে স্ব স্ব দাপ্তরিক কাজে যোগদান করলেও তত্বাবধায়ক ডা. নাদিরুলসহ কয়েকজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কথা জানিয়ে কর্মস্থলে গড় হাজির থাকেন। পরবর্তীতে ১৬ আগষ্ট পার করে তারা কর্মস্থলে ফিরেই ‘করোনায় আক্রান্ত ডাক্তার, কর্মকর্তা’ হিসেবে প্রধানমন্ত্রীর ঘোষিত মোটা অঙ্কের সহায়তার টাকা তোলার জন্য ব্যস্ত হয়ে উঠেন।

এ বিল আদায়ের কাগজপত্র প্রস্তুতিতে ডাঃ নাদিরুলের দৌড়ঝাঁপ ছোটাছুটি আর তড়িঘড়ি করা দেখেই অভিযোগকারীদের মধ্যে প্রাথমিকভাবে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, করোনায় আক্রান্ত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার কথা বলা হলেও তিনি মূলত ঠাকুরগাঁওয়ের সরকারি বাসভবনেই আত্মগোপনে ছিলেন। প্রমাণ হিসেবে অভিযোগকারীরা উল্লেখ করেন যে, ১২ আগস্ট তারিখে ডাঃ নাদিরুল ও তার কয়েকজন সঙ্গিকে ঠাকুরগাঁও সদর থানায় সাংবাদিক বিশাল রহমানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ও তাকে গ্রেফতার করাতে শহরময় ছোটাছুটি করতে দেখা গেছে।

সদর থানায় ডাঃ নাদিরুল আজিজ চপল নিজে হাজির ছিলেন এবং বাদী হিসেবে তিনি মামলার এজাহারে স্বাক্ষরও করেছেন। সাংবাদিকদের বিরুদ্ধে ডাঃ নাদিরুল আজিজের দায়েরকৃত সব মামলার তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তারই পছন্দের সাব ইন্সপেক্টর ডালিম কুমার রায়। সংশ্লিষ্ট তদন্তকারী পুলিশ কর্মকর্তাও স্বীকার করে জানান, ১২ আগষ্ট মামলা রুজুর দিন বাদী ডাঃ নাদিরুল আজিজ নিজেই থানায় আসেন এবং দীর্ঘসময় অবস্থান করেন। এসব কারণেই অভিযোগকারীরা প্রশ্ন তুলেছেন, প্রায় শত কিলোমিটার দূরের রংপুর হাসপাতালে চিকিৎসাধীন করোনার রোগী রিলিজ হওয়ার আগেই ঠাকুরগাঁও থানায় এসে মামলা করলেন কিভাবে? কেবলই প্রধানমন্ত্রীর ঘোষিত করোনা সহায়তার লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার প্রতারণাই কী তার উদ্দেশ্য ছিল? ্সব বিষয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সুনামগঞ্জের যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধ করে পর্যটন স্পষ্ট শিমুল
আইন-বিচার 1 hour আগে

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 1 hour আগে

জুলাই সনদ ভেঙে যাত্রা শুরু করল বিএনপি: পঞ্চগড়ে সারজিস
রংপুর 1 day আগে

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
রংপুর 2 days আগে

পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত। 
ধর্ম ও ইসলাম 2 days আগে

গাইবান্ধায় সংবাদ প্রতিবাদ ও তীব্র নিন্দা
আইন-বিচার 2 days আগে

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 3 days আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 4 days আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক