admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২১ ১০:১০ পূর্বাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ করোনা মোকাবেলায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করে যুবলীগ। ১২ জুলাই সোমবার পৌর শহরের চৌরাস্তা, আর্ট গ্যালারী, পুরাতন বাসস্ট্যান্ড সহ বেশ কয়েকটি স্থানে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহবানে ও ঠাকুরগাঁও জেলা যুবলীগের আয়োজনে উল্লেখিত স্থানে পিকআপ ভ্যানে করে করোনার কারনে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে খাবার প্যাকেট, মাস্ক ও ফেসসিল্ড বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সহ সভাপতি আব্দুস শহিদ বাবু, সাংগঠনিক সম্পাদক রবিউল মোস্তফা হাবিবসহ যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় ২ হাজার অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে একটি করে খাবার প্যাকেট, মাস্ক ও ফেসসিল্ড বিতরণ করা হয়।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||