admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২১ ১০:৩৫ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল রংপুর ব্যুরোঃ রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলী আশরাফ আর নেই। আজ সোমবার রাত ৮ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তিনি ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আলী আশরাফ অসুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন রংপুর প্রতিনিধি, দৈনিক বায়ান্নর আলো’র নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক’র দায়িত্বে ছিলেন একাধিকবার।