admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জুলাই, ২০২১ ১২:১৮ পূর্বাহ্ণ
মোঃ আনোয়ার হোসেন,হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা সীমান্ত ঘেঁষে অবস্থিত হওয়ায় দীর্ঘদিন ধরেই অবহেলিত ।এখানকার মানুষ গুলো তাদের মৌলিক অধিকার গুলো সঙ্গত কারণে বঞ্চিত ছিল । হঠাৎ করে আগুন লাগলে অগ্নি নির্বাপকের গাড়ি পীরগন্জ ফায়ার সার্ভিস স্টেশন থেকে আসতো, গাড়ি আসার পূর্বেই বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
হরিপুরের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী ছিল ফায়ার সার্ভিস স্টেশনের কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর পেলেও সেখানে নানান সমস্যায় জর্জরিত। হরিপুর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্ব আসার পর বারং বার সমস্যা গুলো সম্পর্কে আমার উর্ধতন কর্তৃপক্ষের নিকট অবহিত করেছি কিন্তু
কোন সমাধান পাচ্ছি না। যেমনঃ
(১) স্টেশনের ভিতরের পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই।
(২) বিদ্যু চলে গেলে জেনারেটর / স্ট্রিট লাইট এর ব্যবস্থা নেই।
(৩) গেটে অল্প পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
(৪) ফায়ার সার্ভিস স্টেশনে মসজিদের ব্যবস্থা নেই।
(৫) পানি নিষ্কাশনের ব্যবস্থা নির্ধারিত ২৮৫ ফিট এর মধ্যে মাত্র ১০২ ফিট আছে।
দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন, আমার ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত বাহিনী গোসলের পানি নিষ্কাশনের কোন রকম ব্যবস্থা নেই। বৃষ্টির পানি বেরিয়ে যাওয়ার কোন ড্রেন না থাকার কারনে, আমরা নিজ উদ্দ্যোগে ৮৫ ফিট ড্রেন তৈরি করছি।
হঠাৎ বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে থাকতে হয়।চারি কোণে স্ট্রিট লাইট স্হাপনের অভাবে রাতে ভুতূরে পরিবেশের সৃষ্টি হয়।
নামাজ আদায়ের জন্য স্টেশনের বাহিরে অনেক দুরে যেতে হয়। এটা আমাদের জন্য সময়ের অপচয় ও খুবই কষ্টকর।
গেটের সামনেই পানির জলাবদ্ধ সৃষ্টি হওয়ায় গাড়ি চলাচলের সময় সমস্যার সৃষ্টি হচ্ছে । সঠিক ভাবে ড্রেন তৈরি করা হলে এই সমস্যা তৈরি হতো না। অতিসত্বর দাবি গুলো সমাধানের জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন, স্টেশনের দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম।