হোম
নির্বাচিত কলাম

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঙ্গনে প্রায় শতাধিক ঘরবাড়ি সহ সড়ক সেতু নদীগর্ভে বিলীন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ জুন, ২০২১ ৭:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চর খিতাব খাঁ ও গতিয়াসাম মৌজার প্রায় অর্ধশতাধিক ঘড়বাড়ী গাছগাছালী তিস্তানদীর করাল গ্রাসে বিলীন হয়ে গেছে। সড়কের সংযোগ সেতু বিচ্ছিন্ন হয়ে তিস্তার মাঝে নদীর উপরে দাড়িয়ে আছে। ভিটেমাটি হারা অসহায় মানুষজন আশ্রয় নিয়েছেন অন্যের জায়গা জমিতে। সহায় সম্বল হায়িয়ে কোন রকমের মাথা গোজার ঠাই নিয়েছেন অন্যের জায়গায় আবার কেউ কেউ বাধের রাস্তায়। তাদের খোজ খবর নেওয়া তো দুরে কথা, পাশে এসে দাড়ায়নি এখন পর্যন্ত কোন সরকারের প্রতিনিধি বা জনপ্রতিনিধি কেউয়ে।

No description available.

হুমকির মুখে রয়েছে তিনতলা বড় দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা সহ বড় দরগাহ মাজার শরীফ। এদিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি মৌজার প্রায় ৩০টি বাড়ি তিস্তার গর্ভে চলে গেছে, তীব্র ভাঙ্গনে দিশেহারা এই অঞ্চলের মানুষ। রামহরি সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ হুমকিতে আছে মসজিদ ও একটি গ্রামের প্রায় শতাধিক পরিবার। রামহরির পাশেই চতুরা কালিরহাট বাজারও রয়েছে হুমকিতে। এই বাজারটি গত বছরের তিস্তার তীব্র ভাঙ্গন ঠেকাতে ফেলানো হয় কয়েক হাজার বালু ভর্তি জিও ব্যাগ। এবারের ভাঙ্গন গত কয়েক বছরের চেয়ে ভয়াবহ আকার ধারন করছে।এখনেই পদক্ষেপ নেওয়া না হলে রক্ষা করা যাবে না বাজারটি সহ প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ সহ পুরা গ্রাম। বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলাল ক্রোস বাধটি গত বছর এক তৃতীয়াংশ নদী গর্ভে চলে গেছে, নদীর কিনারের উপরেই একটি মসজিদ ও প্রাথমিক বিদ্যালয় হুমকিতে আছে, গত মাসে এলাকাবাসী মানববন্ধন করে নদীর ভাঙ্গনরোধে দাবী জানালেও এখন পর্যন্ত নেওয়া হয়নি কোন প্রয়োজনীয় পদক্ষেপ।

বীর তৈয়ব খাঁ মৌজার বিদ্যানন্দ বাজার ও একটি প্রাথমিক বিদ্যালয় সহ মসজিদ মন্দির হুমকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা দায়িত্ব পালনে ভাঙ্গন কবলিত এলাকার মানুষজন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সরকারের উপর। ভিটে হারা খিতাব খাঁর ঈমান আলী (৬০) বলেন বাহে দেখতে দেখতে মোর বাড়িটা ভাঙ্গি গেলো, দুইদিন আগাতো এটে কোনা মোর বাড়ি আচিলো। এখন মাইসের কাছত একনা জায়গা নিয়া কোনো মতে একনা ঘর তুলি আছোং। কাইয়ো মোর খোজও নিবার আসিল না। ভোট আসলে খুজবে এখন খুজবার নয়। খিতাব খাঁর মনোয়ারা বেগম (৫৫)বলেন চোকের পলোকোত বাড়ি ভাঙ্গি গেলো, এমন ভাঙ্গন আগে মুই দ্যাখোং নাই। জমাজমি বাড়ি ভিটা সোউগে নদীত গেলো, এখন ছাওয়া পোওয়া নিয়া ক্যামন করি চলমো আল্লাহ ছারা কবার কোন বুদ্ধি নাই।

No description available.

এ বিষয়ে স্থানীয় সমাজ কর্মি খিতাব খাঁ গ্রামের মামুন বলেন, যেভাবে এবার তিস্তা ভয়াবহ রুপ ধারণ করছে দ্রুত ভাঙ্গন ঠেকানোর ব্যবস্থা করা না হলে পুরো গ্রাম নদী গর্ভে চলে যাবে। স্কুল মাদ্রাসা মাজার শরিফ কিছু রক্ষা করা যাবে না। তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। রামহরি গ্রামের সাবেক মেম্বার আব্দুল বাতেন বলেন প্রতিবছর বর্ষা আসলে ভাঙ্গন দেখা দেয়। প্রতি বছর একটু একটু করে ভাঙ্গতে ভাঙ্গতে এই ওয়ার্ডের তিন ভাগেই তিস্তা নদীর গর্ভে চলে গেছে এখন ১০০/১৫০ পরিবার আছে। পানি উন্নয়ন বোর্ড এবার ভাঙ্গন ঠেকানোর ব্যবস্থা না নিলে হয়তো পুরো গ্রামটাই তিস্তা নদী গর্ভে চলে যাবে।

বিদ্যানন্দ মৌজার কানন সরকার (২৮) আক্ষেপ করে বলেন ভাঙ্গন তীব্র থেকে তীব্রতর হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানিয়েও কোন লাভ হচ্ছে না। আমরা নদী ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা নিতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এবিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন ইতিমধ্যে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন এর বুড়িরহাটে ক্রসবাধেঁ জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব ফেলানোর কাজ চলমান আছে,বরাদ্দ সীমিত বরাদ্দ বাড়লে ওখানে কাজ করা হবে।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 40 minutes আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 47 minutes আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 20 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক