admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জুন, ২০২১ ২:১৫ অপরাহ্ণ
সিলেট গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার। আজ বুধবার (১৬ জুন) সকাল ৭টায় নিহতদের ঘর থেকে এসব মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হিফজুর রহমানকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে প্রতিবেশীরা হিফজুর রহমানকে ডাকতে যান। ঘরের পাশে গিয়ে তারা শুনতে পান গোঙানির শব্দ। এ সময় দরজা খোলা ছিল। ভেতরে ঢুকে এমন পরিস্থিতি দেখে তারা পুলিশকে খবর দেন। হিফজুরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।