admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জুন, ২০২১ ২:৩৫ অপরাহ্ণ
করোনার কারণে হজ ব্যবস্থাপনায় জনবলের বদলে প্রযুক্তির ব্যবহার, হাজিদের সেবায় রোবট। হজ ব্যবস্থাপনায় জনবলের বদলে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে সৌদি আরব। এটি বাস্তবায়নের গোটা বিষয়টাকে ডিজিটাল হজ ব্যবস্থাপনা বলা হচ্ছে। প্রতি বছর সারা বিশ্ব থেকে আসা হাজিদের উপচে পড়া ভিড় সামাল দিতে হয় সৌদি হজ কর্তৃপক্ষকে। এ ক্ষেত্রে করোনাকালের অভিজ্ঞতা কাজে লাগিয়ে হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।
গলফ নিউজ জানায়, নতুন হজ ব্যবস্থাপনায় হাজিদের সেবায় মানুষের পরিবর্তে নিয়োজিত থাকবে রোবট। সেগুলোই দিনরাত হাজিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। এর মধ্যে অন্যতম হলো- হাজিদের গতিবিধি ও চলাফেরা নিয়ন্ত্রণ, হজের ইবাদতসমূহ সময় মতো ঠিকভাবে পালনে গাইড করা এবং হজ শেষে হাজিদের নিরাপদে দেশে ফেরার নির্দেশনা।
এদিকে, খুব শিগগিরই চলতি বছরের হজের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করার কথা জানিয়েছে সৌদি সরকার। দেশটির স্বাস্থ্য ও হজ মন্ত্রী এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। এমন তথ্য দিয়ে সৌদি ভারপ্রাপ্ত মিডিয়ামন্ত্রী মজিদ আল কাসাবি বলেন, করোনার ক্রমাগত রূপান্তর, বিস্তার এবং বিভিন্ন দেশে টিকার অভাব সামনে রেখে তারা সিদ্ধন্ত নেবেন। তবে এবারের হজযাত্রা কেমন হবে, সে বিষয়ে বিশদভাবে খুব শিগগিরই বিবৃতি দেয়া হবে বলে জানান মিডিয়ামন্ত্রী। করোনা চ্যালেঞ্জের সর্বশেষ পরিস্থিতির জন্য এটি বিলম্ব হওয়ার কথা বলছে দেশটির গণমাধ্যমগুলো।