হোম
অর্থনীতি

ঠাকুরগাঁওয়ে আমের বাম্পার ফলন ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জুন, ২০২১ ৯:০৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় এবারও আমের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া এখনো পর্যন্ত অনুকূলে থাকার ফলে আমের গুণগত মান ভালো রয়েছে। এলাকার বিস্তীর্ণ মাঠের আম বাগানগুলোতে শোভা পাচ্ছে নানান জাতের আম। যদি কোনও প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে ভালো ফলন পাওয়া যাবে এবং দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে ঠাকুরগাঁও জেলার সুর্যাপুরী আম সহ অন্য প্রজাতির আম। স্থানীয় আমবাগান চাষীরা এমনটাই আশা করছেন। অপরদিকে, ঠাকুরগাঁও জেলা কৃষি অফিস আশা করছে কৃষি প্রধান জেলা ঠাকুরগাঁও জেলা গত বছরের তুলনায় এ বছর আমের আবাদ বেড়েছে। এবার যে ফলন হয়েছে তাতে তাদের লক্ষমাত্রা অর্জিত হয়ে আরও বেশি ফলন পাবা তারা।

ঠাকুরগাঁও জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলায় ৫ হাজার ৪শত ৪০ হেক্টর জমিতে সুর্যাপুরী, আম্রুপালি, হাড়িভাঙ্গা, গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর, আশ্বিনা, বাড়ি-৪ সহ বিভিন্ন প্রজাতির আমের বাগান রয়েছে। এর মধ্যে সুর্যাপুরী ও আম্রুপালি আমের বাগান বেশি। এবার ৭৫ হাজার মেট্রিকটন আমের ফলন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারী গ্রামে অবস্থিত এশিয়ার সবচেয়ে বৃহৎ ঐতিহ্যবাহী সুর্যাপুরী আম গাছ। ঐ গাছের মালিক নুর ইসলাম জানান, তিনটি মৌসুমের জন্য তাঁর সুর্যাপুরী আম গাছটির আমগুলো বিক্রি করেছেন তিন লাখ টাকায়।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মোহাম্মদপুর এলাকার আম বাগান মালিক জামাল উদ্দিন বলেন। আষাঢ় মাসের মাঝামাঝিতে এ জাতের আম পাকা শুরু হবে।

আমের শেষ সিজন পর্যন্ত এ গাছের আম থাকে। ১২টি আমগাছে প্রায় ২০ মণ আমের আশা করছেন তিনি। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গিলাবাড়ি এলাকায় ২ একর জমিতে আম্রুপালি আমবাগান করেছেন শাহজান ই হাবিব। তিনি বলেন, গত বছর অতিরিক্ত বৃষ্টির জন্য আমের ফলন ও দাম পায়নি। তবে চলতি বছর আমের ফলন ভালো হয়েছে। বাগানে প্রায় ৩৫০ মণ আম হবে। যার প্রতি মণ আমের দাম মৌসুমের শুরু থেকেই দুই হাজার পাঁচশত টাকা থেকে তিন হাজার টাকা বিক্রির সম্ভাবনা রয়েছে।

আম ব্যবসায়ীরা জানান, স্থানীয় বাজারে সুর্যাপূরী আম ৫০-১০০ টাকা কেজি, আম্রপালি ৭০-১০০ টাকা কেজি, হাড়িভাটা ৮০-১৫০ টাকা, ল্যাংড়া ১০০-২০০ টাকা, হিমসাগর ৮০-১৫০ টাকা, আশ্বিনা ৫০-১৫০ টাকা এবং বাড়ি-৪ আম ১০০-২৫০ টাকা কেজি দরে প্রতি বছর বিক্রি হয়। তবে গতবারের তুলনায় এবার আমের বাজারজাতকরণ সুবিধা ভালো আছে। আমের দাম আরও বাড়তে পারে। অন্যদিকে এশিয়ার বৃহত্তম আম গাছটির আম আগাম কেনার জন্য অনেকেই ২০০শত টাকা কেজি দরে গাছের মালিককে দিয়ে রেখেছেন। এই আম গাছটি প্রায় ২শত বছর পুরনো। প্রায় ১ বিঘা জমি জুরে রয়েছে এই আম গাছ।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন বলেন, আমের মুকুল আসার পরে মাঝে কয়েকদিন খরা গিয়েছিল। তখন আমরা মনে করেছিলাম ফলন কম হবে।

সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা কৃষককে পরামর্শ দিয়েছিলাম। এখন বর্তমান যে অবস্থায় রয়েছে তাতে আমরা আশা করছি আমাদের লক্ষ্য মাত্রা অর্জিত হয়েও আমরা বেশি ফলন পাবো। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম বলেন, বাজারে ভোক্তারা যেন বিষমুক্ত আম খেতে পারে এ জন্য আমরা আমচাষী ও ব্যবসায়ীদের সাথে একাধিকবার মত বিনিময় করেছি। এছাড়াও প্রশাসন সবসময় বাজার মনিটরিং করছে যেন ফরমালিনযুক্ত আম বিক্রয় বা বাজারজাত করা না হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 21 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক