admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুন, ২০২১ ৭:২০ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল রংপুর ব্যুরোঃ রংপুরের বিশিষ্ট আইনজীবী, মাহিগঞ্জের প্রবীণ মানুষ ও জাতীয় পার্টির এডভোকেট আব্দুস সোবহান’র দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার দুপুরে মাহিগঞ্জ সরকারি কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। এর আগে মরহুমের প্রথম নামাজে জানাযা সকাল এগারো টায় রংপুর বার কাউন্সিল প্রাঙ্গণে ও দ্বিতীয় নামাজে জানাযা বাদ জুম্মা মাহিগঞ্জ গ্লাস ফ্যাক্টরী মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশন’র মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলার চোখ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী, রসিক ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মুক্তার হোসেন ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অনেক শ্রেণী পেশার মানুষ।
এডভোকেট আব্দুস সোবহান চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত বৃহস্পতিবার ৩ জুন দুপুর আনুমানিক ৩ টা ১০ মিনিটে ইন্তেকাল করেন।