admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ মে, ২০২১ ১১:৪৪ পূর্বাহ্ণ
আজ ৩০ মে রোববার ও সোমবার গ্যাস থাকবে না রাজধানী যেসব এলাকায়। ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য আগামীকাল রোববার এবং পরের দিন সোমবার রাজধানী ঢাকার কিছু এলাকায় গ্যাস থাকবে না। এর মধ্যে রোববার ২ ঘণ্টা এবং সোমবার ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এতে বলা হয়, রাজধানীর পূর্ব বাইতুর আমান হাউজিংয়ের গ্যাস সমস্যা দূরীকরণের লক্ষ্যে ট্রায়াল গ্যাস শাটডাউন কাজ করা হবে। এ জন্য আগামীকাল রোবাবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে, একই কাজের জন্য আগামী সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো- শেখেরটেক, আদাবর, বায়তুর আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও এর আশেপাশের এলাকা। সংবাদ বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিপেড কর্তৃপক্ষ।