admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মে, ২০২১ ২:৩৮ অপরাহ্ণ
রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন সিদ্ধান্ত নিয়েছে বসবে ২৩ পশুর হাট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে পশুর হাট নিয়ে এখনই সিদ্ধান্ত নিয়েছে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন। জানা গেছে, ঢাকাজুড়ে থাকবে মোট ২৩টি পশুর হাট। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনে বসবে ১০টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে বসবে ১৩টি। ইতোমধ্যে ইজারা চূড়ান্ত করতে দরপত্র আহ্বান করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত এই ২৩ পশুর হাট ছাড়াও স্থানীয়দের সহায়তায় আরও দুটি পশুর হাট বসবে। সেগুলো হলো- উত্তর সিটিতে গাবতলী পশুর হাট এবং দক্ষিণ সিটিতে সারুলিয়া পশুর হাট।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ‘বিধিনিষেধ’ চলছে। এ অবস্থায় কোরবানীর পশুর হাট অনেকখানি ঝুঁকিপূর্ণ। বিষয়টি বিবেচনায় রাখছে দুই সিটি কর্তৃপক্ষ। তাই পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় সিদ্ধান্তে পরিবর্তন আনা হতে পারে বলে জানানো হয়েছে।
ঢাকা উত্তর সিটির হাটগুলোর মধ্যে রয়েছে- ভাটারা (সাইদনগর) পশুর হাট, উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, উত্তরখান মৈনারটেক শহীদনগর হাউজিং প্রকল্পের খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন জায়গা, ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজসংলগ্ন মস্তুল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পাশের খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিং ব্লক-ই, সেকশন-৩ এর খালি জায়গা, ২ নম্বর ব্রিজের পশ্চিমে গোলচত্বর পর্যন্ত সড়কের ফাঁকা জায়গা, উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের পশ্চিমের অংশ, মিরপুর সেকশন-৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ।
ঢাকা দক্ষিণ সিটির হাটগুলো হলো- মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, গোপীবাগ বালুর মাঠ, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা, কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল–সংলগ্ন উন্মুক্ত জায়গা, আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই এফ জি এইচ সেকশন ১ ও ২-এর খালি জায়গা; আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাক স্ট্যান্ডসংলগ্ন খালি জায়গা এবং গোলাপবাগে দক্ষিণ সিটি করপোরেশন মার্কেটের পেছনের খালি জায়গা।