admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ মে, ২০২১ ৪:৩৫ অপরাহ্ণ
বিদ্যুত গতিতে ছড়িয়ে পড়া ভারতীয় করোনাভাইরাস নিয়ে উদ্বেগের শেষ নেই। এর মধ্যেই গত ২৩ এপ্রিল ভারত থেকে করোনা পজিটিভ হয়ে ১০ বাংলাদেশি দেশে আসেন। দ্রুত তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলেও একদিন পর পালিয়ে গেছেন তারা। এরপর তাদেরকে ধরে এনে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এবার সেই ১০ জনের ৭ জনকে আজ (১০ মে) গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার হওয়া ৭ জন হলেন- মণিমালা দত্ত, মিলন হোসেন, নাসিমা আক্তার, বিবেকানন্দ, আমিরুল সানা, সোহেল সরদার, ফাতেমা আক্তার। শরীরে করোনার জীবাণু নিয়ে এই ১০ রোগী পালিয়ে যাওয়ার পর পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। সে অনুযায়ী পরোয়ানা জারি করা হলেও চিকিৎসাধীন থাকায় এতদিন তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এবার সুস্থ হয়ে হাসপাতালের গেটে আসতেই তাদেরেকে গ্রেপ্তার করা হলো। ঘটনাটি ঘটেছে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে। এতে অবহেলার অভিযোগ উঠেছে হাসপাতালটির নার্স ও কর্মচারীদের বিরুদ্ধে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||