admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ মে, ২০২১ ১২:৪৮ অপরাহ্ণ
ভারতে করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ৪ হাজারের বেশি মৃত্যু। মরণঘাতী করোনাভাইরাস আপ্রাণ চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায়ও দেশটিতে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে। একই সঙ্গে শনাক্ত হয়েছে ৪ লাখের বেশি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ রোববার সকালে প্রতিদিনকার কোভিড-১৯ বিষয়ক বুলেটিন প্রচার করা হয়েছে। বুলেটিনের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জনকে করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হলেন ২ কোটি ২২ লাখ ৯৬ হাজারের বেশি। একই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৯২ জন। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৪২ হাজার ৩৬২ জনে। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে একদিনে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনায় তৃতীয় দেশ ভারত। এর আগে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে ৪ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছে।