হোম
ধর্ম ও ইসলাম

 ইসরায়েলের জেরুজালেমের আল-আকসায় হামলা সত্ত্বেও লাইলাতুল ক্বদরে মুসল্লিদের ঢল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ মে, ২০২১ ১২:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

ইসরায়েলের জেরুজালেমের আল-আকসায় হামলা সত্ত্বেও লাইলাতুল ক্বদরে মুসল্লিদের ঢল। ইসরায়েলি বাহিনীর হামলা উপেক্ষা করে পবিত্র লাইলাতুল ক্বদরের রাতে শনিবার (৮ মে) জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লিদের ঢল নামে। তারা সেখানে তারাবি ও ক্বদরের নামাজ আদায় করেন। মুসল্লিরা দামেস্ক গেটে জড়ো হয়ে পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসিতস্থাপনের প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় ইসরায়েলি বাহিনী তাদের ওপর হামলা চালায়। ফিলিস্তিন রেড ক্রিসেন্টের তথ্যমতে, দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮০ ফিলিস্তিনি আহত হন। এদের মধ্যে এক বছর বয়সী এক শিশুসহ ১৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া বহু মানুষকে আটক করা হয়। ইসরায়েলের পুলিশ দাবি করেছে, তাদের এক কর্মকর্তা আহত হয়েছেন।

al aqsa 3

শুক্রবার জুমাতুল বিদায় লাখো মুসল্লি অংশ নেন। সেদিন ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের ওপর হামলা চালায়। এতে ২০৫ ফিলিস্তিনি আহত হন। হামলা উপেক্ষা করে লাইলাতুল ক্বদরের রাতে বিপুলসংখ্যক মুসল্লি আল-আকসায় আসেন। অবশ্য তাদের ঠেকাতে ইসরায়েলি বাহিনী বাস আটকে দেয়। এরপর দীর্ঘ পথ হেঁটে তারা মসজিদে পৌঁছান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনীর হামলায় নামাজে আসা অনেক নারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা। হামলা-সংঘর্ষের মধ্যেও ফিলিস্তিনিদের নামাজ আদায়ের ছবিও এসেছে অনেক গণমাধ্যমে।

এবার আল-আকসা কত সংখ্যক মুসল্লি উপস্থিত হয়েছিলেন, তার পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। তবে গত রমজানে হাজার মাসের শ্রেষ্ঠ রজনী পবিত্র লাইলাতুল ক্বদরে মসজিদটিতে ইবাদত-বন্দেগির জন্য অন্তত ৪ লাখ মুসল্লি জড়ো হয়েছিলেন। তারা রাতভর ইবাদত-বন্দেগি করেন। লাইলাতুল ক্বদরে পবিত্র আল-কুরআন নাজিল হয়। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা প্রথম কিবলায় হাজির হয়ে নফল নামাজ আদায়, পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাত করবেন।

al aqsa 6

ওল্ডসিটি জেরুজালেমের দামেস্ক গেটে বিক্ষোভকারী মাহমুদ আল-মারবুয়া রয়টার্সকে বলেন, তারা (ইসরায়েলি বাহিনী) চায় না আমরা আল-আকসায় নামাজ আদায় করি। এখানে প্রত্যেক দিন লড়াই-সংঘর্ষ হচ্ছে। প্রত্যেক দিন তারা সমস্যা তৈরি করছে। তিনি আরও বলেন, তরুণদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি করছে। এমনভাবে গুলি চালাচ্ছে যে, প্রাণে বেঁচে থাকাই দায়।তুরস্ক, সৌদি আরব,কুয়েত, সংযুক্ত আরব আমিরাত,ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্র ইসারায়েলি হামলার প্রতিবাদ জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক টুইটে বলেন, ‘আমাদের প্রথম কিবলা আল-আকসায় ফিলিস্তিদের ওপর ইসরায়েলি ঘৃণ্য আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। প্রত্যেক রমজানেই তারা ন্যাক্কারজনক এ ঘটনা ঘটাচ্ছে।

এ হামলার প্রতিবাদে ইস্তাম্বুলে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে জনতা। তারা তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা হাতে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন ও আল-আকসায় হামলার প্রতিবাদ জানান। জনতা স্লোগান দেন, ফিলিস্তিনিা এক নন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মুসল্লিদের স্বাধীনতা বজায় রাখতে আইনশৃঙ্খলা নিশ্চিতে তার দেশ সঠিকভাবে দায়িত্ব পালন করছে। তবে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস অভিযোগ করেন, ‘তিনি (নেতানিয়াহু) যা বলছেন, তা ইসরায়েলের কলুষিত হামলা।

আল-আকসা মসজিদ ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অন্যতম শ্রদ্ধার স্থান। এটি মুসলিমদের প্রথম কিবলা। এ ছাড়া ফিলিস্তিন তাদের রাজধানী হিসেবে জেরুজালেমকে ঘোষণা করে রেখেছে। অন্যদিকে আল-আকসা ইহুদিদের কাছেও একটি পবিত্র স্থান, যাকে তারা টেম্পল মাউন্ট হিসেবে জানেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তেল আবিব থেকে ইসরায়েল তার রাজধানী জেরুজালেমে স্থানান্তর করে বিভিন্ন দেশের স্বীকৃতি আদায়ের চেষ্টা করে যাচ্ছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 38 minutes আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 7 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 8 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 23 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক