হোম
কভিড-১৯

গণস্বাস্থ্য কেন্দ্র করোনা বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দেবে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২১ ১০:০৪ অপরাহ্ণ

ফাইল ছবি

গণস্বাস্থ্য কেন্দ্র করোনা বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দেবে। রাজধানী ঢাকায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে সেবা দিতে ভ্রাম্যমাণ করোনা চিকিৎসাসেবা চালু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। ফোন পেলেই হাসপাতাল সুবিধা থাকা অ্যাম্বুলেন্সসহ রোগীর বাসায় হাজির হবেন চিকিৎসক দল। আজ বৃহস্পতিবার ধানমণ্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক ভার্চুয়ালি অনুষ্ঠানে ভ্রাম্যমাণ এই সেবা উদ্বোধন করা হয়। এতে অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ( বিএসএমএমইউ ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

dr zafrullah chowdhury 1

পরে এ বিষয়ে ব্রিফ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় তিনি বলেন, এই সেবার ইতিবাচক ফল আগামী ১৫-৩০ দিনের মধ্যে দৃশ্যমান হবে বলে আমরা বিশ্বাস করি। নতুন এই উদ্যোগের সরকারের সহযোগিতা চাওয়ার বিষয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, কেবল কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি বা অসহযোগিতা না করার প্রত্যাশা করছি। পরিস্থিতির কথা বিবেচনা করে আমাদের নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেয়া হোক। এর আগে সবার আগে তৈরি করা অ্যান্টিবডি ও অ্যান্টিজেন কিটের অনুমোদন দেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, স্বল্পমূল্যে ওষুধ সরবরাহ, আরটি-পিসিআর পরীক্ষা ও প্লাজমা সেন্টার করা হয়েছে। এসব ক্ষেত্রে সরকারের কোনো সহযোগিতা পাইনি।

দেশের জনমানুষের জন্য কাজ করার কথা জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা বৈষম্য দূর করে সবার দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে চাই। সবাইকে সেবা দিতে চাই, কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। ভ্রাম্যমাণ চিকিৎসাসেবার বিষয়ে তিনি বলেন, ঢাকার ভেতরে আজ থেকে এই সেবা দেয়া হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের ফোন নাম্বারে বা অ্যাপসে জানালেই ঠিকানা মতো বাড়িতে পাঠানো হবে চিকিৎসকসহ অ্যাম্বুলেন্স। এই গাড়িতে এক্সরে, ইসিজি মেশিন ও ভ্যান্টিলেটরসহ করোনা চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সুবিধা থাকবে জানিয়ে বলা হয়, সব মিলিয়ে এটি একটা হাসপাতাল, যা করোনা রোগীর বাড়িতে চলে যাবে।

করোনা রোগীদের বিনা টাকায় ওষুধ দেয়ার কথা উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, পরীক্ষার ক্ষেত্রে নেয়া হবে প্রায় অর্ধেক মূল্য। এর বাইরে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ির একজনকে তার দেখাশোনা করার জন্য প্রশিক্ষণ দেয়া হবে। গণস্বাস্থ্য ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা নিতে ০১৭০৯-৬৬৩৯৯৪ ও ০৯৬০২১১১৯৪০ নম্বরে ফোন করতে হবে। এ ছাড়া ‘সিওডিসিরেড এসওএস’ (CodcRed SOS) অ্যাপসেও মিলবে এই সুবিধা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 23 minutes আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 7 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 7 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 23 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক