admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
সাংবাদিক আবু তৈয়ব গ্রেপ্তার, ডিজিটাল আইনের মামলায়। ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় খুলনার একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। মো. আবু তৈয়ব নামের ওই সাংবাদিক এনটিভির খুলনা প্রতিনিধি। গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর নূরনগর মসজিদ সংলগ্ন বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাংবাদিক আবু তৈয়ব, এর আগে ওইদিন বিকলে ৪টায় খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক সাংবাদিক আবু তৈয়বের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মেয়রের অভিযোগ, আবু তৈয়ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। যা তার দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। খুলনা থানার ওসি আশরাফুল আলম জানান, মেয়র তালুকদার আবদুল খালেক মোংলা কাস্টমসের শুল্ক ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক আবু তৈয়ব। কিন্তু এ ব্যাপারে তিনি কোনো প্রমাণ দিতে পারেননি।