admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২১ ৯:৪৪ অপরাহ্ণ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। একই সঙ্গে বিশ্বের আরো অনেক দেশ ও অঞ্চলে মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। সৌদি আরব সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল রোববার এ খবর দিয়েছে খালিজ টাইমস।
মধ্যপ্রাচ্যের এ গণমাধ্যমটি এক প্রতিবদেনে জানায়, রোববার সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ আগামীকাল (আজ) সোমবার (১২ এপ্রিল) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেই হিসাবে আগামী মঙ্গলবার থেকে সৌদি আরবসহ অত্র অঞ্চলে মাহে রমজান শুরু হবে। প্রতিবেদনে আরো বলা হয়, সৌদি আরব সরকারের চাঁদ দেখা কমিটি রোববার জানিয়েছে, দেশের আকাশে মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ আগামীকাল (আজ) শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।
জানা যায়, সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিশর, কাতার, বাহরাইন, ফিলিস্তিন মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরসহ অন্যান্য দেশে আগামীকাল মঙ্গলবার থেকে রমজান মাস হবে। এদিকে, আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটির সভা। এতে সারাদেশ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে জানানো হবে যে, দেশে কবে শুরু হবে পবিত্র মাস।