admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২১ ১:২১ অপরাহ্ণ
নাগরিক ভাবনাঃ মাহবুবুল হাসান শাহিন, সুনামগঞ্জঃ তাহিরপুর, ছবি দেখলে আপনাদের মনে হবে কোন পুরাকীর্তি র ছবি। হাজার বছর আগের কোন শহরের ধ্বংসাবশেষ। অত্যন্ত আশ্চর্যের বিষয় এটি একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স। শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাটাবুকা গ্রামে অবস্থিত এ স্বাস্থ্য কমপ্লেক্সটি গত ২০ বছর যাবত এই অবস্থায় পড়ে আছে।
সারা পৃথিবীতে যখন করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়েছে তখন প্রায় ৩ হাজার জনসংখ্যার এই গ্রাম সহ পুরো ইউনিয়নে জরুরি সেবা দান করার মতো কোন কিছুই নাই। গ্রামের সকলেই মনে করে করোনা শহরের রোগ। তা গ্রামে আসবেনা। জানি এ পোস্টে কোন লাভ হবে না তবুও যদি কারো নজরে পড়ে তবে ইউনিয়ন পর্যায়ে জরুরী কার্যক্রম পরিচালনার জন্য এ স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজের আশু রোগ মুক্তির জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে।