admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২১ ৮:২৪ অপরাহ্ণ
জাহিদ মালেক বলেন যে কারণে টিকা নেয়ার পরেও আক্রান্ত। করোনার সংক্রমণ বেড়ে যাওয়া এবং টিকা নেয়ার পরেও ভাইরাসটিতে আক্রান্ত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। এ ক্ষেত্রে মানুষের বেপরোয়া আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ডিএনসিসি মার্কেটে নির্মিত করোনা ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, টিকার প্রথম ডোজ নেয়া অনেকে ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন। টিকা নেয়ার পরে বেপরোয়া চলাফেরা করার কারণে এমনটি হচ্ছে। টিকা নেয়ায় করোনা প্রতিরোধী হয়ে গেছেন বলে ভেবেছিলেন তারা।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা নিতে হয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম ডোজে অ্যান্টিবডি তৈরি হয় না, দ্বিতীয় নেয়ার পরে এটি হয়ে থাকে। তাই টিকা নেয়ার পরেই বেপরোয়া চলাফেরা করা যাবে না। চলাফেরাকে দায়ী করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েছে জানিয়ে তিনি বলেন, দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ঢাকার হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। আড়াই হাজার শয্যাকে ৫ হাজারের বেশি বাড়ানো সম্ভব নয়। প্রতিদিন ৪-৫ হাজার রোগী বাড়তে থাকলে পুরো শহরকে হাসপাতাল বানালেও সামাল দেয়া যাবে না মন্তব্য করে জাহিদ মালেক বলেন, দেশবাসীর ভালোর জন্য লকডাউন দেয়া হয়েছে, নিষেধাজ্ঞা মেনে চলবেন আশা করি। করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড
দেশে গত ২৪ ঘণ্টায় মরণঘাতী করোনাভাইরাসে আরো ৭ হাজার ২১৩ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ৬৬ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৩৮৪। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু এ পর্যন্ত একদিনের হিসাবে সর্বোচ্চ।