admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২১ ১:৫৯ অপরাহ্ণ
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে পুলিশে। গেলে বছর করোনার পরিস্থিতির ভয়াবহ অবনতির সময়ও জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ সদস্যরা মাঠে ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা সংক্রমণের ঝুঁকি কমানোর নানা নির্দেশনা বাস্তবায়নে পুলিশের অকৃত্রিম দায়িত্ব পালন জাতি কোনোদিন ভুলবে না। করোনাকালীন দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্যই করোনায় আক্রান্ত হয়েছেন এবং জীবনও হারিয়েছেন অনেকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে পুলিশ সদসদ্যের মাঝে করোনায় সংক্রমণের সংখ্যা শূন্যের কোঠায় নেমে এলেও মার্চ থেকে আবার বাড়ছে।
এখন পর্যন্ত ১৯ হাজার ৫০১জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮৮ জন। পরিসংখ্যানে দেখা গেছে, একক পেশা হিসেবে করোনায় আক্রান্তের দিক থেকে পুলিশই প্রথম। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, মার্চের শেষের দিকে পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। মার্চ মাসরে ২০, ২১ ও ২২ তারিখে পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যা ছিলো যথাক্রমে ৭, ২৪ এবং ৭ জন। কিন্তু ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চে পুলিশ সদস্যদের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫৩, ২৪, ২৬ এবং ৪৯ জন।
এখন পর্যন্ত ১৯ হাজার ১৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন। আক্রান্তের দিক থেকে ঢাকা মেট্রো পুলিশে সংখ্যা বেশি। ঢাকা মেট্রোর মোট ৩ হাজার ২৭৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘পুলিশ সদস্যদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। সিনিয়র অফিসাররা বিভিন্ন ইউনিটে গিয়ে তদারকি করছেন এবং খোঁজখবর রাখছেন।