admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২১ ৬:১৩ অপরাহ্ণ
মাদারীপুরের করোনার টিকা নিয়ে করোনায় মারা গেলেন ব্যবসায়ী। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে আগেভাগেই টিকা নিয়েছেন বিল্লাল সরদার নামে এক ব্যবসায়ী। টিকা নেওয়ার দিনকয়েক পর তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য গত শনিবার ঢাকায় নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
বিল্লাল সরদারের বাড়ি মাদারীপুর জেলার সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মধ্য পেয়ারপুর গ্রামে। তিনি থাই ও অ্যালুমিনিয়ামের ব্যবসা করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বিল্লাল করোনাভাইরাসের টিকা নিয়েছেন গত ২২ ফেব্রুয়ারি। পরদিন তথা ২৩ ফেব্রুয়ারি তার জ্বর আসে। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে ওষুধ খেয়েছেন, কিন্তু কাজ হয়নি।
চতুর্থ দিন জ্বরের পাশাপাশি শুরু হয় গলা ব্যথা, কাঁশি ও শ্বাসকষ্ট। এক পর্যায়ে তাকে ভর্তি করা হয় মাদারীপুর জেলা সদর হাসপাতালে। পরিস্থিতি আরো খারাপ হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি না ফেরার দেশে চলে যান।