admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ১০ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৩। দেশে মরণঘাতী ভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৮ হাজার ১৩৭ জনের মৃত্যু হলো। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

করোনাভাইরাস
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২০৬টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৫৬টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৭৫টি। এ নিয়ে ৩৩১তম দিনে এসে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ লাখ ৬৪ হাজার ১৯৭টি।
উক্ত সময়ের মধ্যে আরো ৪৪৩ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জন।গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৫৫ শতাংশ এবং সুস্থতার হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।