admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২০ ৮:৪৯ পূর্বাহ্ণ
জাফরুল্লাহ চৌধুরী বলেছেন বঙ্গবন্ধু বেঁচে থাকলে বলতেন জব্বর কাজ করেছো। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সোমবার রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শীতকালে করোনা প্রতিরোধ ও করণীয় এবং শীতবস্ত্র বিতরণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি আক্ষেপের সুরে এসব কথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার আমাদের শর্ত দিয়ে বললো- যুক্তরাষ্ট্র থেকে কিট পরীক্ষা করে নিয়ে আসতে। কিন্তু এতে অতিরিক্ত আরো তিন কোটি টাকার দরকার।
কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন, এক্ষেত্রে সরকার ড. মুহাম্মদ ইউনূসকে কাজে লাগাতে পারতো। তাহলে কম্পালসারি লাইসেন্সের আওতায় ব্যাপক আকারে ভ্যাকসিন তৈরি করা সম্ভব হতো। অক্সফোর্ডে পেনিসিলিন আবিষ্কৃত হয়েছিল উল্লেখ করে এই স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, তারা এটাকে প্যাটেন্ট না করে বরং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। এমনকি পেনিসিলিন আবিষ্কার করার পাত্রটি গণস্বাস্থ্য কেন্দ্রকে দান করেছিল। এর মাধ্যমে তারা মূলত গণস্বাস্থ্যকে স্বীকৃতি দিলো।
দেশীয় প্রতিষ্ঠান গ্লোবের কোভিড-১৯ ভ্যাকসিন এগিয়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, ইচ্ছা করলেই কিন্তু ভ্যাকসিন তৈরি করা সম্ভব। তাহলে পর্যাপ্ত ভ্যাকসিন তৈরি হতো এবং দেশের প্রতিটা মানুষকে সেটির আওতায় নিয়ে আসা যেত। এ সময় আরো বক্তব্য রাখেন- গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মঞ্জুর কাদির আহমেদ ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।