admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২০ ৮:২৪ অপরাহ্ণ
কোয়ারেন্টাইনে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, চলমান বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতির মধ্যেই তিনি সকল স্বাস্থ্যবিধি মেনে যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বিদেশ থেকে কেউ দেশে আসলে স্বাভাবিক ভাবেই কোয়ারেন্টাইনে থাকতে হয়। সে কারণে লন্ডন থেকে আসায় বর্তমানে ব্যক্তিগত পর্যায়ে কোয়ারেন্টাইনে আছেন শেখ রেহানা।