admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২০ ৭:২৯ পূর্বাহ্ণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার প্রাপ্ত রিপোর্টে করোনায় আক্রান্তের বিষয়টি জানতে পারেন বলে জানা গেছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নিজের ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভাই। তিনি সবার কাছে তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। অথচ কয়েক দিন আগেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফেসবুকে জানান যে, তার ও বাসার সবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওই রিপোর্টেই জানা যায়, তিনি করোনা পজিটিভ। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।