admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২০ ৮:৩৮ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ রবিবার রাতে রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম ও অফিসার ইনচার্জ রাজু সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সদর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম আজাদ, কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ বাদশা মিয়া ,রাজারহাট প্রেসক্লাবের সদস্য মোবাশ্বের আলম লিটন, মোফাখাইরুল ইসলাম মাসুম প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনানী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহিম বাদশা, রাজারহাট প্রেসক্লাবের সাংবাদিক মাহবুবার রহমান, জহুরুল হক মন্ডল, ইব্রাহিম আলম সবুজ, আব্দুল হাকিম সবুজ, রাশেদুল ইসলাম, মামুন চৌধুরী, রেজাউল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।